জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার

রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-10-2024 12:51:15 pm

রাজশাহী কলেজের উদ্যোগে ও জেলা প্রসাশনের আয়োজনে রাজশাহী কলেজ অডিটরিয়মে " শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমূখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে ।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে সকাল সাড়ে দশটায় কলেজ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাজশাহী কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ যুহুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষক ব্যতীত জগৎ হচ্ছে জ্ঞানহীন আজকের এই প্রেক্ষাপটে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাঈদের মৃত্যু সবাইকে অত্যন্ত ব্যতীত করেছে এবং গণঅভ্যুত্থানে প্রাণশক্তি জুগিয়েছে। আমাদের এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা ব্যতীত সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা ছিল বহুমুখী। শিক্ষকদের পালা পরিবর্তন এর মাধ্যমে সমাজে পরিবর্তন হবে। এই পরিবর্তনটা হচ্ছে গুণগত পরিবর্তন, এইগুলো গত পরিবর্তনের জন্য আমল পারা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য সামাজিক কাঠামো থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থীর মানসিকতার পরিবর্তনের প্রয়োজন। যতক্ষণ না এই পরিবর্তন সম্ভব ততক্ষণ পর্যন্ত এই অবস্থা কোন পরিবর্তন হবে না। আন্দোলন হবে রক্তে যাবে, কিন্তু অবস্থার পরিবর্তন হবে না।

শিক্ষক দিবসে বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (অবসর) প্রফেসর শিরিন সুফিয়া খানম। রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল। রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনা আবেদীন। রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। রাজশাহী শাহ মাখদুম কলেজের অধ্যক্ষ জনাব এস এম রেজাউল ইসলাম। মোহনপুর মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আতা ইলাহী মোঃ আবদুল্লাহ। এছাড়াও রাজশাহী জেলার আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচকগণ তাদের আলোচনায় বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে তথ্য ও উপাত্তমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ যুহুর আলী তাঁর আলোচনায় শিক্ষকদেরকে তাঁদের দায়িত্ব ও কর্তব্য সচেতনতার সাথে পালন এবং বৈশ্বিক পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করে নতুন প্রজন্মকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে উপস্থাপক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


Tag
আরও খবর