নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার

নান্দাইলে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা "



"শিক্ষকের কন্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এই প্রতিপাদ্যে " বিশ্ব শিক্ষক দিবস" উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের আয়োজনে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা  ও সংবর্ধনা দেওয়া হয়েছে। 


শনিবার ( ৫ অক্টোবর) দুপুরে নান্দাইল পৌরসভাস্থ স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল ক্যাম্পাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। 


স্কুলের  প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক শাহ্ আলম ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক, অধ্যাপক  আফেন্দি নূরুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকচুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আজিজুন্নাহার শিউলী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আক্তার খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন সাদিয়া আফরিন অনন্যা  প্রমূখ।


সংবর্ধিত শিক্ষকরা হলেন,স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ফৌজিয়া জেসমিন,সহকারী শিক্ষক টুম্পা রানী চৌহান,পূর্নিমা চৌহান,রানী চৌহান, ফারিয়া আক্তার বিথী,সোমা খানম,  সোনিয়া আক্তার,সাইমা উল হুসনা ও আয়শা সিদ্দিকা মীম। এর আগে স্কুলে উপস্থিত  শিক্ষার্থীরা  শিক্ষকদের মাঝে শুভেচ্ছা  বিনিময় করেন।


অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এ ধরনের কর্মসূচি আরও বৃহৎ পরিসরে উদযাপনের জন্য পরামর্শ দেন। তাঁরা বলেন, শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর । মানুষের জীবনে মা-বাবার পরেই শিক্ষককের সবচেয়ে বড় ভূমিকা থাকে। শিক্ষকরা সম্মানিত হলে জাতি সম্মানিত হয়।

Tag
আরও খবর