নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার গুয়াখোলা গ্রামে প্রফেসরপাড়া এলাকায় যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম গুয়াখোলা গ্রামের মৃত গোলাম রসুল সরদারের স্ত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার সকাল ১১টার দিকে রেললাইন পার হওয়ার সময় যশোরগামী ‘রকেট’ ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধা নারী গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পরিবার জানায়, বয়সের কারণে জাহানারা বেগম চোখে কম দেখতেন এবং কানে কম শুনতেন। রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও মুচলেকা দিয়ে মরদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত কালের কণ্ঠকে বলেন, ‘আলোচনা ও মুচলেকা দেওয়ার পর নিহত জাহানারা বেগমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরও খবর