শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

পাঠ্য বইয়ে নবী ও সাহাবাদের জীবনী যুক্ত করতে হবে: আমিরে জামায়াত


জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার আমির মাও. তোফায়েল আহমেদ খাঁন বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলাম কখনো মানুষের সাথে খারাপ আচরণ করেনি, ভবিষ্যতেও করবে না। আমাদের আচরণ দিয়ে আমরা বুঝিয়ে দেই জামায়াতের লোকজন নির্মল চরিত্রের অধিকারী। রাসুল (স.)-এর জীবনাদর্শে আমাদের জীবন পরিচালনা করতে হবে। কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। নবী করিম (স.) এবং সাহাবীগণদের জীবনী শ্রেণিভেদে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে।’ 


শনিবার বিকাল ৫টায় শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে সীরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে জামায়াতে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখা।


তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেসব সেক্টরে দলীয় করণ করেছিলো সেসব সেক্টর থেকে দলকানা লোকদের বের করে দিতে হবে। শিক্ষার মান বাড়াতে হবে। আমাদের কলিজার টুকরা নবী (স.)-এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে বিদায় দিতে হবে। যারা রসূলের প্রেমিক তাঁদেন কথা শুনতে হবে, গুরুত্ব দিতে হবে। সৎ, যোগ্য ও খোদা ভীরু ব্যক্তিকে নের্তৃত্বে নিয়ে আসতে হবে। শুধু রাজনীতি করলে হবে না, পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া রাজনীতি করা যায় না।’


সীরাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ জামায়াতে ইসলামের আমির হাফিজ আবু খালেদ। সেক্রেটারি মাস্টার দেলোয়ার হোসেন ও সহ-সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মুমতাজুল হাসান আবেদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সহ-সভাপতি আবদুস সালাম আল মাদানী, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক আবদুল আহাদ, আল হেরা জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুল মা’ল সেক্রেটারি মাও. আবু বকর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মামুন আহমদ ও কবি আজমল আহমদ।


এসময় পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শমসের আলী, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজি নূরুল হক, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাছুম আহমদ, সেক্রেটারি সোহেল আহমেদ শিশু, দরগাপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি শামীম আলম, শিমুলবাক ইউনিয়ন জামায়াতের সভাপতি এখলাছুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কবির আহমদ, সেক্রেটারি শিব্বির আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি আলফাজ আহমদ, জয়কলস ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা: সাইদুর রহমান ও সেক্রেটারি আলাউর রহমানসহ উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর