দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

অভয়নগরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু।

প্রতিকি ছবি

যশোরের অভয়নগর উপজেলার তালতলা নামক স্থানে এক গৃহবধু ট্রেনের ধাক্কায় মৃত্যু  হয়েছে।

ঘটনাটি ঘটেছে ১৪ নভেম্বর  সোমবার দুপুর ১২ টার সময় খুলনাগামী বেতনা ট্রেনের সাথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধুর নাম নিলুফা ইয়াসমিন (৬০)। তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার ক্যান্টনমেন্ট এলাকার আকবর আলীর স্ত্রী। সে এসময় রেললাইন পার হচ্ছিলেন।

নওয়াপাড়া রেলওয়ে ষ্টেশনমাষ্টার মাসুদ রানা জানান, সোমবার দুপুর ১২ টার সময় খুলনাগামী বেতনা মেইল ট্রেনটি তালতলা রেলক্রসিংএর অদুরে পৌছালে ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনা স্থলেই নিলুফা ইয়াসমিন নামে এক মহিলা নিহত হয়। সে এ সময় রেললাইন পার হচ্ছিলেন।

নিহত নিলুফা ইয়াসমিনের ছেলে শেখ আবুল বাশার জানান, গত রবিবার আমার মা বাড়ি থেকে নওয়াপাড়ায় আত্বীয় বাড়িতে বেড়াতে আসে।  সোমবার সকালে মা ফোন করে জানায় সে বাড়িতে আসার জন্য রওনা হয়েছে। দুপুরে একজন ফোন করে বলেন আমাকে দ্রুত নওয়াপাড়ার তালতলায় আসতে। আমি নওয়াপাড়ায় এসে জানলাম মা ট্রেন এক্সিডেন্ট করে মারা গেছে।খুলনা রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) মোল্য খবির উদ্দিন জানান, বেতনা মেইল ট্রেনের সাথে ধাক্কা লেগে নিলুফা ইয়াসমিন নামে একজন মারা গেছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

Tag
আরও খবর