দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা। যা এতদিন ছিল এক লাখ ২৯ হাজার ৯০২ টাকা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (রোববার-২২ সেপ্টেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৮১ টাকা বাড়ানো হয়।
২০ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
১৮ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ৯ মিনিট আগে