উখিয়ার রোহিঙ্গা শিবিরে বিদেশি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বালুখালী ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।
তিনি জানান, আটক ব্যক্তি উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের কালা মিয়ার ছেলে সৈয়দ আলম ওরফে আব্বাস (৩৭)।
মোহাম্মদ ইকবাল বলেন, বুধবার ভোরে উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে কতিপয় সশস্ত্র লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে—এমন খবরে এপিবিএনের একটি দল সেখানে অভিযান চালায়।
ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই-তিন জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান বলেও জানান তিনি।
তিনি বলেন, পরে আটক আব্বাসের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি পাওয়া যায়।
এডিআইজি জানান, আব্বাস একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।
১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে