শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়া-পেকুয়ার ১০ ইউনিয়ন পানির নিচে

টানা দুইদিনের ভারী বৃষ্টিতে চকরিয়া–পেকুয়া উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে তলিয়ে গেছে আমন আবাদ ও রকমারি সবজি ক্ষেত। এক মাসের ব্যবধানে দ্বিতীয় বারের মত টানা বর্ষণে কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

এদিকে পুরো চকরিয়া ও পেকুয়ার ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৭ লাখ মানুষ টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। গতরাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল দুই উপজেলায়। এতে মানুষ অন্ধকারে নিমজ্জিত থাকা ছাড়াও ফ্রিজে রক্ষিত খাদ্যপণ্য নষ্ট হয়ে যাচ্ছে।

চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর, কাকারা, লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, বিএমচর, কোনাখালী ও বদরখালী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্তত ২০ হাজার লোক এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া আমন ধানের ক্ষেত ও রকমারি সবজি ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।


মানকিপুর–সুরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বলেন, মানিকপুর এলাকায় বৃষ্টিতে নিচু এলাকার অন্তত দুই শতাধিক ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে। পাহাড়ি এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।



বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামন বলেন, আমার ইউনিয়নের পহরচাঁদা, গোবিন্দপুর ও ডেইঙ্গাকাটা এলাকায় অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। তাদের নিরাপত্তা ও শুকনো খাবার বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।


এদিকে পেকুয়ার ৭ ইউনিয়নের মধ্যে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা, রাজাখালী, উজানটিয়া ও মগনামা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকার লোকজন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। অধিকাংশ চিংড়িঘের বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। বৃষ্টিতে ডুবে গেছে ধান ও সবজির ক্ষেত। এই উপজেলার প্রায় ১০ হাজার লোক পানি বন্দি রয়েছে।


এছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় মাতামুহুরী নদীতে উজানের পানি নামলে রাতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এলাকার খোঁজখবর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ের পাদদেশে ও নদীর তীরবর্তী এলাকায় অবস্থানরত লোকজনকে নিরাপদে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সহায়তা করতে সবসময় প্রস্তত রয়েছে বলেও তিনি জানান।


বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি পিডিবি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কর্মকর্তারা কবে নাগাদ বিদ্যুৎ ব্যবস্থা সচল হতে পারে সেই বিষয়েও মন্তব্য করতে রাজি হননি।

Tag
আরও খবর