শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

আজ কক্সবাজার আসছেন বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) একদিনের সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসছেন।


উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সকাল সাড়ে ৮ টায় নৌপথে তিনি মহেশখালীর মাতারবাড়ি আল্টাসুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন এবং সেখানে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান একইদিন বিকেল সাড়ে ৩ টায় মাতারবাড়ি থেকে কক্সবাজার রওয়ানা দেবেন এবং সন্ধ্যা ৬ টায় একদিনের সংক্ষিপ্ত সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে উপদেষ্টার একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া (উপসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সফরসঙ্গী হবেন

Tag
আরও খবর