শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজার উপকুলের ১৩ ফিশিং ট্রলারসহ ৫ শতাধিক জেলে নিখোঁজ

বৈরী আবহাওয়ার কারণে উপকুলে ফিরতে পারেনি কক্সবাজারের ১৩ টি ফিশিং ট্রলার। এসব ট্রলারে ৫ শতাধিক মাঝি-মাল্লা রয়েছে। যাদের সঙ্গে গেল ৪৮ ঘন্টা ধরে যোগাযোগ বন্ধ রয়েছে। 


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 


নিখোঁজ ট্রলারগুলো হলো- এফবি হাসান, এফবি আবছার, এফবি সাবিত, এফবি মায়ের দোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক এক দুই, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাছির, এফবি সেলিম, এফবি নজির ও এফবি জনি।


ফিশিংবোট মালিক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন জানান- গেল বুধবার থেকে টানা বর্ষণ হচ্ছে কক্সবাজার উপকুলে। গেল ৪৮ ঘন্টা হচ্ছে ঝড়ো হাওয়া আকারে বৃষ্টিপাত হওয়ায় উপকুলে ফিরছিলেন জেলেরা। প্রতিমধ্যে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে। তারমধ্যে ৮ টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে তিন শতাধিক জেলে জীবিত উদ্ধার হয়েছে। দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। 


তিনি আরও জানান- গেল ৪৮ ঘন্টা ধরে কোন ধরণের যোগাযোগ নেই ১৩ ফিশিং ট্রলারের। এসব ট্রলারে থাকা ৫ শতাধিক জেলের ফোন বা কোনভাবে তাদের সঙ্গে সংযোগ নেই। সে হিসেবে তারাও এখনো নিখোঁজ রয়েছে। 


গেল কয়েকদিনের টানা বর্ষণের ফলে কক্সবাজারে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। ট্রলারডুবে মৃত্যু হয়েছে দুই জেলের। এছাড়া টেকনাফের বন্যার পানিতে ডুবে মারা গেছে এক শিশু।


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার জেলায় একদিনেই মোট ৯ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন।

Tag
আরও খবর