নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেখ হাসিনা ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মাহিন সরকার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, শেখ হাসিনার পতনের পর ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আপনারা দেখেছেন, কিভাবে একটি পলিটিকাল বন্যা বাংলাদেশে ধেয়ে এসেছে। কোন বার্তা ছাড়াই পানি ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা পলিটিক্যাল বন্যা। এর বাহিরেও বিভিন্ন গ্রæপ আমাদের ব্যানারকে ব্যবহার করে পলিটিক্যাল স্বার্থ উদ্ধারে উঠে পড়ে লেগেছে। আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে।

শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জয়পুরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণঅভ্যুত্থানের প্রেরনায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আহবান জানাবো, ৫ আগস্টের আগ পর্যন্ত ছাত্র-জনতা যেভাবে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছেন এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, সেইভাবেই আগামীতেও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কারণ আপনাদের ঐক্যবদ্ধতা দিনশেষে বাংলাদেশ বিনির্মানে ও বর্তমান ভংগুর কাঠোনো পুনর্গঠনের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন। আমরা সারাদেশ থেকে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের তালিকা সংগ্রহ করছি। এসব পরিবারকে কিভাবে পুনর্বাসন করা সে বিষয়ে আলোচনা হচ্ছে। আহতের চিকিসার বিষয়ে আমরা কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, ইফতেকার আলম আসাদ, সাইফুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ মেহেদী, ফয়সাল আহমেদ, আল রাকিব, ফাতিন মাহদি, সাদিকুল ইসলাম স্বাধীন, শ্রী ঐশিক মন্ডল জয় ও ইমাম হুসাইন ইমন, জয়পুরহাটে আন্দোলনে নেতৃত্ব দেওয়া হাসিবুল হক সানজিদ, কেএম সাজিন, ছামিতুন ইসলাম মিতুন, মোহতাসিন মিনাল প্রমুখ।

আরও খবর