এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান

কৃষকদের সাথে মতবিনিময় ও তেল ফসল (বিনা সরিষা -৯)এর বীজ বিতরণ

কৃষকদের সাথে মতবিনিময় ও তেল ফসল (বিনা সরিষা -৯)এর বীজ বিতরণ 


ময়মনসিংহের নান্দাইলে কৃষকদের মাঝে তেল ফসল (বিনা সরিষা -৯)এর বীজ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১১নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।


ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।


মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য ও  সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান। 


গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা)এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তেল জাতীয় উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিনা অংগ) প্রকল্প পরিচালক ড.মো.রফিকুল ইসলাম। 


এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি, জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল,খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টু প্রমুখ। 


মতবিনিময় সভা শেষে তেল জাতীয় উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিনা অংগ)এর  অর্থায়নে উপজেলার শেরপুর, জাহাঙ্গীরপুর ও খারুয়া ইউনিয়নের ২০০ জন কৃষকের মাঝে (বিনা সরিষা ৯) তেল বীজ বিতরণ করা হয়।

Tag
আরও খবর