রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

যৌথবাহিনীর অপারেশন শুরু বুধবার, ধরা হবে মাদকের গডফাদারদেরও

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-09-2024 08:23:46 am

যৌথবাহিনীর অপারেশন আগামীকাল ৪ সেপ্টেম্বর (বুধবার) রাত ১২টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এর সঙ্গে সম্পৃক্ত গডফাদারদেরও ধরা হবে বলে জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এ কথা বলেন তিনি।


উপদেষ্টা বলেন, আজকের সভাটি ছিল আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এ সভায় প্রধানত দেশের আইন-শৃঙ্খলা নিয়ে কথা হয়েছে। কীভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব নিয়ে কথা হয়েছে। এ ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নেব।


জাহাঙ্গীর আলম বলেন, আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন। আগামীকাল রাত ১২টা থেকে আমাদের যৌথবাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি; আমি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাইছি।


উপদেষ্টা বলেন, মাদক আমাদের বড় সমস্যা। এই মাদক আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি। এ কারণে এটা নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি। মাদকের গডফাদারদের আমরা আইনের আওতায় আনার জন্যও কাজ করছি।


তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পূজা যেন ঠিকভাবে হতে পারে সে বিষয় আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করছি পূজাটা খুব ভালোভাবে শেষ হবে। কোথাও কোনো সমস্যা হবে না।


তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত নিয়ে যে সমস্যা সেটা নিতে আলোচনা হয়েছে। আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি সেটা অনগ্রাউন্ড দেখতে পাবেন।


আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে