ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

আল-আকসায় ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দা জানালেন এরদোয়ান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2022 05:08:42 am

ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি ‘হস্তক্ষেপের’ নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। এই মসজিদের ‘মর্যাদা ও ভাবগাম্ভীর্যের’ প্রতি হুমকিরও নিন্দা জানান তিনি। স্থানীয় সময় রোববার (১৭ এপ্রিল) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে আলাপকালে ঘটনার নিন্দা জানান এরদোয়ান।


এক টুইট বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট জানান, তিনি ফোনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন। টুইট বার্তায় তিনি আরও লেখেন, আমাদের আলাপের সময়, আব্বাসকে বলেছি যে, আমি আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি হস্তক্ষেপের কঠোর নিন্দা জানাই এবং এই মসজিদের মর্যাদা ও ভাবগাম্ভীর্যের ওপর হুমকি ও উসকানির বিরুদ্ধে আমরা দাঁড়াবো। তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে আছে বলেও উল্লেখ করেন তিনি।


তৃতীয় দিনের মতো ফের রোববার ফজরের নামাজের সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান শুরু করে ইসরায়েলি পুলিশ। এসময় দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ইসরায়েলি পুলিশের হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হন। এর আগে গত শুক্রবার মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন আরও ১৫৮ জন ফিলিস্তিনি। একই সঙ্গে গ্রেফতার করা হয় তিন শতাধিক ফিলিস্তিনিকে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি জানিয়ে বলছে, পবিত্র স্থানটিতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে।


মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত এবং বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান। ইহুদিদের কাছেও এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে থাকে।


এই মসজিদ প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলোও রয়েছে। এই পুরো স্থানটিকে হারাম আল শরিফ বলা হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী হযরত মুহাম্মদ (সা.) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন।

আরও খবর