মধুপুরে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান আশাশুনি-শামনগরের ত্রি মোহনায় প্রস্তাবিত থ্রি-নোজ ব্রীজের স্থান পরিদর্শন : স্বপ্নের পথে আরো এক ধাপ এগিয়ে! দুর্বৃত্তদের হামলায় নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন মানবিক উদ্যোগের অংশ হিসেবে শেরপুর জেলা কারাগারে বন্দিদের জন্য হারমোনিয়াম, তবলা ও সেলাই মেশিন প্রদান ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: সম্মাননা পেলেন স্বাস্থ্যকর্মীরা বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সভাপতি মনিরুজ্জামান (মনি) ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক নারীর অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন - মঈন খান তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা এবং নগদ টাকা সহ নারী মাদক কারবারি গ্রেফতার। বাঁশখালীতে বন্যা কবলিত মানুষের কাছে ছুটে আসলেন,প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিশাল জনসভা চৌদ্দগ্রাম ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল বিদেশি মদ সহ ১জন গ্রেফতার বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা ও মসজিদ পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু

নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-09-2024 04:32:45 am

দেশের বাজারে জ্বালানি তেল অর্থাৎ ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম কমানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা করে কমেছে। আজ (১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।


শনিবার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।


এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান বিক্রয়মূল্য লিটারপ্রতি ১০৬ দশমিক ৭৫ টাকা থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ দশমিক ৫০ টাকা ও কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা করা হয়েছে। একইসঙ্গে পেট্রলের বর্তমান মূল্য ১২৭ টাকা থেকে ছয় টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের মূল্য ১৩১ টাকা থেকে ছয় টাকা কমিয়ে ১২৫ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।


নতুন দামে জ্বালানি নিতে আসা ক্রেতারা জানান, জ্বালানি তেলের দাম কমায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয় হবে। ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কিছুটা কমায় স্বস্তি প্রকাশ করেন তারা। তবে এটি সাধারণ মানুষের জন্য আরো সাশ্রয় করার দাবি জানান তারা।

আরও খবর
6a4bbd8883928-060726083656.webp
নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

৫ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে