পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস চাপায় মেহেদী হাসান হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছেন শিক্ষক-কর্মচারী-ছাত্রছাত্রী ও স্থায়ী বাসিন্দা

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস চাপায় মেহেদী হাসান হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছে স্থানীয়  ছাত্র, শিক্ষক, জনতা।

বুধবার ২১ আগস্ট দুপুরে  ভাইঘাট বাজারের  টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে তারা  এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষুব্ধ জনতা মেহেদী হত্যার বিচার দাবি করেন। অবিলম্বে ঘাতক বাস চালককে গ্রেফতার করে  দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান ও নিরাপদ সড়কের দাবি জানান তারা।

এসময় বিক্ষুব্ধ  জনতা প্রায় তিন ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। রাস্তায় কাঠের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করলে উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং জন দুর্ভোগ চরমে ওঠে। 

অবস্থা বেগতিক দেখে ছুটে আসেন ধনবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্ব প্রাপ্ত সেনাকর্মকর্তা।  সুষ্ঠু বিচার ও সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। 

এসময় বক্তব্য রাখেন ভাইঘাট আইডিয়াল ডিগ্রি  কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, দাখিল মাদ্রাসার সুপার মিনহাজ উদ্দিন, নিহতের চাচা আব্দুল সাত্তার, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের জৈষ্ঠ্য প্রভাষক আবু সাইদ, ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের  সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম এবং  মধুপুর ও ধনবাড়ীর ছাত্র সমন্বয়ক বৃন্দ।

উল্লেখ নিহত মেহেদী হাসান (২৪)  ধনবাড়ী উপজেলার পালবাড়ী গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি ২০ আগস্ট মঙ্গলবার বিকালে ধনবাড়ী থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি বাস সমতপুরের চাড়াভাঙ্গা ব্রিজ সংলগ্ন  এলাকায় চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

Tag
আরও খবর