পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাওলানা রাকিব উদ্দিন (পদ্মবিলা হুজুর) নামের (৬০) এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আলিয়া মাদ্রাসা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস ও আকজি জুট মিলস্ লিমিটিডের কেন্দ্রীয় জামে মসজদিরে ইমাম ও খতিব ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে মাদ্রাসায় যাবার জন্য নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভ্যান থেকে নামেন। যশোর-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকলে তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, সকালে সড়ক দূর্ঘটনায় একজন মৃত্যু বরণ করেছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সকালে একটি দূর্ঘটনার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহগ করা হবে।

Tag
আরও খবর