‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

ছাত্র আন্দোলনে বিশ্বে যেসব দেশে সরকারের পতন ঘটেছে

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-08-2024 12:44:22 am


• ছাত্র আন্দোলনের মুখে জগদ্দল পাথরের মতো আসন গেড়ে বসা শেখ হাসিনার মতো বিশ্বে বহু সরকারের পতন ঘটেছে বা সরকার প্রয়োগকৃত আইন থেকে সরে আসতে বাধ্য হয়েছে। শেখ হাসিনার পতনের নেপথ্যে রয়েছে ছাত্র সমাজের তীব্র আন্দোলন। জেনে নেওয়া যাক ছাত্র আন্দোলনের মুখে সরকারের পতন ঘটা কয়েকটি দেশের কথা। লিখেছেন মু. সায়েম আহমাদ - 


• শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পতন • 


অর্থনৈতিক মন্দায় দেশ বিপর্যস্ত হয়ে পড়লে তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ২০২২ সালের এপ্রিলে গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করেন। সে সময় ছাত্র-জনতার তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল দেশ।


• দক্ষিণ আফ্রিকার সোয়েটো বিপ্লব • 


১৯৭৬ সালে জোহানেসবার্গের সোয়েটো এলাকায় শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। আফ্রিকান ভাষায় পড়াশোনা করতে বাধ্য হওয়ার বিরুদ্ধে ওই বছরের ১৬ জুন শুরু হওয়া বিক্ষোভে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। এ ঘটনায় কয়েকশ মানুষ প্রাণ হারান। দুই দশক পর আপার্থাইড বা বর্ণবাদের অবসান হয়। দেশটিতে আজও ১৬ জুন জাতীয় ছুটি হিসেবে পালন করা হয়।


 • ভেলভেট বিপ্লব • 


১৯৮৯ সালের ২০ নভেম্বর তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগে আনুমানিক পাঁচ লাখ মানুষ ক্ষমতাসীন কমিউনিস্ট শাসকদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদে জড়ো হয়েছিলেন। অবশেষে ডিসেম্বরের ১০ তারিখ কমিউনিস্ট সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। আন্দোলনের অহিংস ধরনের কারণে এই আন্দোলন ভেলভেট বিপ্লব হিসেবে পরিচিত।


• গ্রিসের সেনা সরকার উৎখাত • 


ছয় বছর সেনাবহিনীর স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছিল গ্রিসের জনগণ। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। ১৯৭৩ সালে এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এথেন্স পলিটেকনিক। এ ঘটনায় সেনা আক্রমণে ছাত্রদের ১৫ জন মারা যান। ছাত্রদের নিহত হওয়ার ঘটনা মেনে নিতে পারেনি দেশটির সাধারণ জনতা। একপর্যায়ে ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে স্বৈরশাসক নতি স্বীকার করে। গণতন্ত্রের আঁতুড়ঘর হিসেবে খ্যাত গ্রিসে ফিরে আসে গণতন্ত্র।


• যুক্তরাষ্ট্রে বিক্ষোভ •


ভিয়েতনাম যুদ্ধের বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ। এ নিয়ে দীর্ঘদিন ধরে দেশটির অভ্যন্তরে বিক্ষোভ চলছিল। এরই মধ্যে ১৯৭০ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কম্বোডিয়ায়ও আক্রমণের অনুমোদন দিলে কেন্ট স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে গুলিতে চারজন নিহত হলে বিক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। ৪০ লাখের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। এসব ঘটনা যুদ্ধ নিয়ে মার্কিনিদের মনোভাবে কিছুটা পরিবর্তন এনেছিল বলে মনে করেন অনেক ইতিহাসবিদ।


• আমব্রেলা মুভমেন্ট • 


চীনের প্রভাব ও খবরদারি থেকে রেহাই পেতে ২০১৯ সালে ঘটে হংকং এর ছাত্র বিপ্লব। যাকে বলা হয় আমব্রেলা মুভমেন্ট। সেই আন্দোলনের জেরে হংকং এর স্বার্থ বিরোধী একটি বিল পাশ থেকে সরে আসে দেশটির সরকার। চীন সরকারের সাথে অর্থনৈতিক চুক্তি থেকে সরে আসতে আন্দোলন হয়েছিলো তাইওয়ানেও। ২০১৪ সালের সফল সে আন্দোলন সানফ্লাওয়ার মুভমেন্ট নামে পরিচিত। 


আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯০ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে