শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৪০ বোতল ভারতীয় মদসহ মনির হোসেন (২৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। 



গোপন সংবাদের ভিত্তিতে, দোয়ারাবাজার থানার এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাংলাবাজার থেকে বোগলা গামী পাঁকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে ৪০ বোতল মদসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন দোয়ারাবাজার থানার পাইকপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মনির হোসেন (২৫)। 



দোয়ারাবাজার থানা পুলিশ সুত্রে যানা যায়,গতকাল সোমবার (২৯ জুলাই ২০২৪) দিবাগত রাত সোয়া ১টার দিকে সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন কিরণপাড়া গ্রামস্থ বাংলাবাজার থেকে বোগলাবাজার গামী পাঁকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামির নিকট থেকে ৪০ বোতল অফার'স চয়েজ নামক বিদেশি মদ উদ্ধার করা হয়।



দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর