সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সহিংসতা থেকে শিশুদের রক্ষার আহ্বান ইউনিসেফের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-07-2024 05:31:06 pm

বাংলাদেশে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে বেশ কয়েকজন শিশু নিহতের খবর এসেছে গণমাধ্যমে। এমন পরিস্থিতিতে শিশুদের রক্ষা করতে সবপক্ষকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।


সোমবার (২৯ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক এক পোস্টে এই আহ্বান জানায় সংস্থাটি।


ইউনিসেফ ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে লেখে, বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ইউনিসেফ, সংশ্লিষ্ট সব পক্ষকে শিশুদের সহিংসতা থেকে রক্ষা করতে আহ্বান জানায়। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সহিংসতা ও ভয়-ভীতিমুক্ত একটি নিরাপদ পরিবেশে তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানায়।


এর আগে, ফেইসবুকে দেওয়া আরেক পোস্টে ইউনিসেফ বলে, দেশে সম্প্রতি সহিংসতার ঘটনায় শিশুদের সুস্থতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।


শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এরই মধ্যে ইউনিসেফ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জানিয়ে সে পোস্টে আরও বলা হয়, বিগত কয়েক দিনে ইউনিসেফ সমর্থিত শিশু হেল্পলাইন ১০৯৮ এ কল সংখ্যা ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


প্রসঙ্গত, সাম্প্রতিক সহিংসতায় দেশে ১৫০ জনের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। নিহতদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশা ও বিভিন্ন বয়সের মানুষ রয়েছে।

আরও খবর