নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে সভাপতির শ্যালককে বাঁচাতে অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত

চিলমারীঃ সভাপতির শ্যালককে বাঁচাতে অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের চিলমারীতে এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শরীর চর্চা শিক্ষক মোঃ হাসিবুর হাসানের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ না নিয়ে আহত অফিস সহকারী মোঃ আনোয়ারুল ইসলামের ঘাড়ে দোষারোপ চাপিয়ে দিয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। ঘটনাটি ঘটেছে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায়। জানা গেছে, গত ০৫ জুন, ২০২৪ইং তারিখে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার "চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা" চলাকালীন বিকেলে আনুমানিক ৩টা ৩০ মিনিটের, অধ্যক্ষ মোঃ নাজমুল হকের অফিস রুমের সামনে বসে থাকা অফিস সহকারী মোঃ আনোয়ারুল ইসলাম (জুয়েলকে) একই প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষক, মোঃ হাসিবুর হাসান ও তার বড় ভাই মোঃ হামিদুর রহমান অতর্কিতভাবে হামলা চালান। উক্ত হামলার শিকার হয়ে চিলমারী হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। সাদ্রাসার অধ্যক্ষের সামনে অফিস চলাকালীন যে শিক্ষক হামলা করলো তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ভাবে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করে উপরন্ত নির্দোষ অফিস সহকারী মোঃ আনোয়ারুল ইসলামকে দুটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। এত্র মাদ্রাসার অধ্যক্ষ এবং নোটিশের জবাব দেওয়ার পরও অধ্যক্ষকের কাছে সন্তোষ জনক না হওয়ায় গত রবিবার( ২৮) জুলাই, তাকে সাময়িকভাবে বরখাস্ত করে, বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ। আহত অফিস সহকারী অধ্যক্ষকে ১১ জুন, ২০২৪ইং তারিখে লিখিতভাবে অভিযোগ করলেও তিনি উক্ত শিক্ষক মোঃ হাসিবুর হাসানের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নিয়ে, অফিস সহকারী মোঃ আনোয়ারুল ইসলামকে আইনের আশ্রয় নিতে বলেন অধ্যক্ষ। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুল কাদেরের শ্যালক এবং দাতা সদস্য মোঃ হাফিজুর রহমানের আপন ছোট ভাই শরীর চর্চা শিক্ষক মোঃ হাসিবুর রহমান। সে কারণে অধ্যক্ষ তার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নিয়ে উল্টো উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর কৌশল অবলম্বন করেন অধ্যক্ষ। বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এ নিয়ে সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অফিস সহকারী মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, আমাকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের কাছে ন্যায় বিচার কামনা করছি। এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাজমুল হক জানান, প্রাতিষ্ঠানিক শৃংখলা ভঙ্গ, অসদাচরণ বা নৈতিক ঙ্খলনজনিত অপরাধের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় ও গর্ভণিং বডির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত  করা হয়েছে, বলে জানান তিনি। 

আরও খবর