‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে এক নারীর তৈরীকৃত স্যানিটারি উপকরন ভাংচূড় ও চুরির অভিযোগ


দিনাজপুর সদরের  ৫ নং উপশহরের বাসিন্দা মোঃ সাফিউল হক সাফিসহ সহ তার সহোযোগী কয়েকজনের বিরুদ্ধে  একই এলাকার  এক অসহায় নারীর জীবিকা নির্বাহের উৎস তৈরীকৃত স্যানিটারি মালামাল( টয়লেটের রিং,স্লাব) ভাংচূড়  ও চুরি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার অপরাধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোছাঃ রিনা বেগম।

গত ১৩জুলাই সন্ধ্যায় দিনাজপুর কোতোয়ালি থানায় সদরের ৫নং উপশহর এলাকার বাসিন্দা  মোঃ এনামুল হকের ছেলে মোঃ সাফিউল হক সাফি(৩৫) কে প্রধান আসামী করে তার সহোযোগী আরো ৬জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন  উপশহর ৫নং ব্লকের মোঃ আলমের স্ত্রী মোছাঃ রিনা বেগম ।
 অভিযোগে উল্লেখিত অন্যান্যরা হলেন উপশহর ৫নং ব্লকের মোঃ সেলিমের ছেলে মোঃ আরিফ হোসেন(৩০) ,বিশ্বনাথপুর মাজার সংলগ্ন মোঃ সাব্বিরের ছেলে মোঃ শুভ(২৪),ও মোঃ মেরাজ(৩০), উপশহর ৫নং ব্লকের মৃত আমিনের ছেলে মোঃ বাবু(৩০) ও মোঃ মিলন(৩২) এবং উপশহর ৭নং ব্লকের মিল সংলগ্ন মোঃ আমিনের ছেলে মোঃ মানিক হোসেন(৪০)সহ অজ্ঞাতনামা ৯থেকে ১০জন
দিনাজপুর কোতোয়ালি থানায় মোছাঃ রিনা বেগমের 
 দায়েরকৃত  অভিযোগসুত্রে জানা যায় তার স্বামী মোঃ আলমের সাথে উপরোক্ত আসামীদের দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের ধরে গত ১০জুলাই রাত আনুমানিক ১১টার সময় উপশহর ৭নং ব্লকের মসজিদের পশ্চিমে পাকা রাস্তা সংলগ্ন ফাঁকা জায়গায় থাকা তৈরীকৃত অনুমান ১০০টি টয়লেটের রিং ও স্লাব ভাংচূর করে রিনা বেগমের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।খবর পেয়ে রিনা বেগম ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের মৌখিক প্রতিবাদ করতে গেলে কোন ধরনের কর্ণপাত না করে উল্টো তাদের কাজে বাঁধা দিলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন জখম করার হুমকি প্রদান করে সেখান থেকে ৫০থেকে ৬০টি রিং ও স্লাব ভ্যান যোগে চুরি করে নিয়ে গিয়ে আরো ৫০হাজার টাকার ক্ষতিসাধন করে।  এতেও ক্ষ্যান্ত না হয়ে উপরোক্ত অপরাধীরা পরস্পর যোগসাজস করে গত ১৩জুলাই দুপুর ১২টায় একই স্থানে থাকা রিং ও স্লাব তৈরির ইটের খোয়া তাদের সংগে আনা দুইটি ট্রাক্টরে উঠিয়ে নিয়ে চলে যায় ।সেই সময় বাদী রিনা বেগম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা সেখান থেকে পালিয়ে যায় ।
এছাড়াও বাদী রিনা বেগম অভিযোগে উল্লেখ করেন যে আসামীরা এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি করেই জীবিকা নির্বাহ করে । সন্ত্রাসী কর্মকাণ্ডের কারনে এলাকার কেউ  ভয়ে তাদের অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায় না।মোছাঃ রিনা বেগম বলেন
আমি ও আমার পরিবারবর্গ মোঃ সাফিউল হক সাফিসহ তার গুন্ডাবাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা ও জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি।
  মোঃ সাফিউল হক সাফিসহ তার সহোযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা বাহিনীর আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মোছাঃ রিনা বেগম ও পরিবারবর্গ 
 
Tag
আরও খবর