শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার এম,এন মুর্শেদ'র মতবিনিময়


সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে "মিট দ্যা প্রেস" মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার এম.এন মোর্শেদ । আজ ১৩-০৭-২৪ (শনিবার) দুপুরে পুলিশ সুপারের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মিদের (সাংবাদিকদের)সাথে পরিচিত হন এম.এন মুর্শেদ। পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের কাছেই সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় গনমাধ্যমকর্মীদের সংগঠন একাংশের সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ সেরগুল আহমেদ,সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দ, মোহনা টেলিভিশন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, এবং বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা সভাপতি এম আর সজিব। পুলিশ সুপারকে চোরাচালান, বালু-পাথর লুট, ইভটিজিংসহ শিশু হারানোর গুজব সম্পর্কে অবহিত করেন। 

জেলায় এ সকল অপকর্ম বন্ধে পদক্ষেপ নেয়া হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, আমি সবেমাত্র সুনামগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসাবে যোগদান করেছি। এ জেলার চোরাচালানের খবর জানতে পেরে ইতিমধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। তাছাড়া ইভটিজিং বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। স্কুল-কলেজের সামনে যাতে বখাটেরা ঘুরে বেড়াতে না পারে সেজন্য পদক্ষেপ নেয়া হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও উচ্চ শব্দে হর্ণ বাজালে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। শিশু হারানোর যে গুজবটা রটেছে সেটা নিয়ন্ত্রনে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, সুনামগঞ্জ জেলা একটি ঐতিহ্যবাহী জেলা। সাম্প্রদায়িক সম্প্রীতির এ জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে পুলিশ। সুনামগঞ্জ জেলাকে একটি আধুনিক জেলা হিসাবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনসহ গণমাধ্যমকর্মীরা।


নিউজ দাতাঃ- 

এম আর সজিব 

Tag
আরও খবর