মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

একাত্তর টিভিকে তাসকিনের আইনি নোটিশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-07-2024 03:17:29 pm

কিছুদিন আগেই বাংলাদেশ টি-২০ দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে নিয়ে আপত্তিকর একটি সংবাদ পরিবেশন করেছিল দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি। ঘুম কাণ্ড নিয়ে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় চ্যানেলটিকে আইনি নোটিশ দিয়েছেন তিনি।


তাসকিনের পক্ষে সুপ্রিম কোটের আইনজীবি জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব নোটিশটি পাঠান। এই নোটিশের গ্রহীতা হিসেবে একাত্তর টিভি, জেনারেল ম্যানেজার এটিএম নজরুল ইসলাম, সিনিয়র নিউজ এডিটর আরিফুর রহমান ও রিপোর্টার সাইফুল রূপককে উল্লেখ করা হয়।



নোটিশে বলা হয়েছে, টি-২০ বিশ্বকাপে তাসকিন ভারতের বিপক্ষে ম্যাচে টসের কমপক্ষে ২০ মিনিট আগে মাঠে আসেন। অংশ নেন জাতীয় সঙ্গীতানুষ্ঠানেও। কিন্তু ১ জুলাই একাত্তর টিভি সংবাদ প্রকাশ করে তাসকিন টসের পর মাঠে গেছেন এবং একাদশ থেকে বাদ পড়েন।



এই তথ্যকে মিথ্যা দাবি করে নোটিশে বলা হয়েছে, ৭ দিনের মধ্যে শর্তহীন ক্ষমা চেয়ে সত্য তুলে ধরে একটি সংবাদ প্রকাশ করতে হবে। একাত্তর টিভির খেলাধুলার সংবাদ বিষয়ক সেগমেন্ট খেলাযোগ এবং অনলাইন থেকে পূর্বের সংবাদ সরিয়ে নিয়ে ক্ষমা চাওয়ার সংবাদটি প্রকাশ করার কথাও বলা হয়েছে। 



নোটিশে আরো জানানো হয়, ৭ দিনের মধ্যে ক্ষমা না চেয়ে সংবাদ প্রকাশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তাসকিন। এর আগে তাসকিন সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাসা করেছেন বিষয়টি।



সেখানে তাসকিন লিখছিলেন, ‘আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০:০০ এ। আমরা সকাল ১০:১৫ এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ এ শুরু হয়েছিল।’



‘আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন। আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।’

আরও খবর