বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত

অভয়নগরে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বীজ রোপনের প্রস্তুতি গ্রহণ

যশোরের  অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ জুলাই বৃহস্পতিবার  উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এ বছর অভয়নগরসহ যশোর জেলায় ১ কোটি খেজুর বীজ রোপনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে বলে জানা যায়। যার শুরুটা হতে যাচ্ছে আগামী ৬ই জুলাই শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর নেতৃত্বে প্রেমবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আলোচিত মালোপাড়ায় নদীর তীরে চার একর খাস জমিতে ৩ হাজার খেজুর চারা রোপনের মধ্য দিয়ে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বীজ রোপনের উদ্বোধন করবেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। এ উপজেলায় একুশ একর জমিতে ৩০ লাখ খেজুর বীজ রোপন করা হবে। রোপনকৃত জায়গা গুলো মধ্যে নদীর পাড়, শিক্ষাপ্রতিষ্ঠান ,খালের পাড়, রাস্তার দুই পাস সহ বিভিন্ন খাস জমিতে এ বীজ রোপন করা হবে। বলা হয়েছে, যার জমিতে এ বীজ রোপন করা হবে সেই ব্যক্তি হবেন এর মালিক । এর রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা এবং সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে ।এই কাজের অংশীদার হিসেবে যারা ভালো করবেন তাদেরকে সার্টিফিকেট এবং পরবর্তীতে সংবর্ধনা প্রদান করা হবে বলে প্রস্তুতি সভায় জানানো হয়। কোন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে বা যে কোন ধরনের খেলার মাঠে এই খেজুর গাছ রোপন যাবে না। এই কর্মকান্ডে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শামীম হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম , ইউপি চেয়ারম্যান তৈয়্যবুর রহমান এবং বিকাশ রায় কপিল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তৈয়বুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা সহ আরো অনেকে।

Tag
আরও খবর