নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

দুর্গাপুরে স্কুলে শিক্ষার্থীরা এলেও আসেনি কোনো শিক্ষক

নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা স্কুলে এলেও আসেনি কোনো শিক্ষক। ফলে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে এসে আবারও বাড়িতে ফিরে যায়।


মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এমনই ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকার জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয়ে।


এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।ওই ভিডিওতে দেখা যায়,১৫-২০ জন শিক্ষার্থী স্কুলের নিচতলায় দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় এক বাসিন্দা স্কুলে এসে শিক্ষার্থীদের কাছে শিক্ষক কেউ আসেনি জানতে চাচ্ছে তখন শিক্ষার্থীরা সবাই বলতেছে কোনো স্যার আসেনি। তখন সময় কয়টা বাজে বললে শিক্ষার্থীরা বলেছে ১২ টা বাজে। শিক্ষকদের কক্ষ তালাবদ্ধ দেখা যায় ওই ভিডিওতে। স্থানীয় বাসিন্দা মো. করিম জানান,স্কুলে শিক্ষক না পেয়ে শিক্ষার্থীরা কয়েকজন বাড়িতে ফিরে যাচ্ছিল। আমরা বাজারে বসা ছিলাম। তখন শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলে তাঁরা বলে কোনো শিক্ষক স্কুলে আসেনি। পরে স্কুলে গিয়ে দেখি অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। তখন সময় বাজে দুপুর ১২ টা। কাল শিক্ষার্থীদের পরিক্ষা অথচ আজকে স্কুলে এসে শিক্ষক পায়নি তাঁরা।


স্থানীয় লোকজনের ভাষ্য, এভাবে বিদ্যালয় কখনোই চলতে পারে না। যারা বিদ্যালয় দেখার দায়িত্বে আছেন তাদের অবশ্যই এ বিষয়টি দেখার অনুরোধ করছি। না হলে শিক্ষা ব্যবস্থা এভাবেই একদিন নষ্ট হয়ে যাবে।জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন মিয়ার মুঠোফোনে কল দিয়ে স্কুল না যাওয়ার বিষয়টি জানতে চাইলে সংবাদিক শুনেই হ্যালো,হ্যালো বলে কল কেটে মোবাইল বন্ধ করে দেন। এরপর একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায় তাঁর মোবাইল।


এ প্রসঙ্গে জানতে চাইলে জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্বাস আলী বলেন,আমার মেয়ের বিয়ের জন্য আমি ৩ দিনের ছুটি নিয়েছি। আগামীকাল স্কুলের মূল্যায়ন পরিক্ষার জন্য শিক্ষকদের যার যার প্রশ্ন আনার কথা তবে তাদের বলেছি ১ ঘন্টা স্কুল করে হলেও তারপর প্রশ্ন আনতে যাওয়ার জন্য। আর বৃষ্টির জন্যও যেতে সমস্যা হয়। এরপর থেকে যেন এমনটা না হয় আমি খেয়াল রাখবো। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী বলেন,প্রশ্ন আনার জন্য কোথাও যেতে হয়না,অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে হয়। শিক্ষকরা কেন বিদ্যালয় আসেনি এজন্য প্রধান শিক্ষকের কাছে ব্যাখা চাইবো এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিব।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন,ঘটনার বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


 

আরও খবর







6a79cd2485765-100826070748.webp
ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

১ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে