দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ইমরানুর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-07-2024 01:55:32 am

আগামী ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে বিশ্ব ক্রীড়াঙ্গনের বৃহত্তর আসর অলিম্পিকের। এই টুর্নামেন্টে বাংলাদেশের তিনজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে আর্চার সাগর ইসলাম, শুটার রবিউল ইসলাম এবং সবশেষ ওয়াইল্ড কার্ড পেয়েছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।


১ জুলাই, সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে।


অলিম্পিকে সাঁতার ও অ্যাথলেটিক্স এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড বৈশ্বিক ফেডারেশন প্রদান করে। বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিক্স ফেডারেশন সেই কোটায় নাম এসেছে ইমরানুর রহমান এর নাম।


ইমরান অলিম্পিকে খেলবেন অনেকটাই নিশ্চিত ছিল। তবে আজ বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন আনুষ্ঠানিকভাবে অ্যাথলেটিক্স ফেডারেশন ও বিওএ'কে জানিয়েছে।


বাংলাদশে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক এসোসিয়েশনের অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন,‌ ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার পুরুষ ইভেন্টে অংশগ্রহণ করবে।


জানা গেছে,‘ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করেন এবং সেখানেই অনুশীলন করেন। ইংল্যান্ড থেকে ইমরান প্যারিসে খেলায় যোগ দেবেন।


ওয়াইল্ড কার্ড প্রাপ্ত ক্রীড়াবিদরা একটির বেশি ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন না। বাংলাদেশ প্যারিস অলিম্পিকে ইতোমধ্যে শুটিং ও অ্যাথলেটিক্সে একটি করে ওয়াইল্ড কার্ড পেয়েছে। দুই সাতারু, এক বক্সার ও দুই গলফার এখনো ওয়াইল্ড কার্ড পাওয়ার আশায় রয়েছেন।


এই পাঁচ জনের মধ্যে দুই সাঁতারু রাফি এবং সোনিয়ার কার্ড পাওয়ার সম্ভাবনাই বেশি। বক্সার সেলিমের সম্ভাবনা তুলনামূলক কম আর গলফে সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২০ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৩ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে