চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

জয়পুরহাটের রশিদপুর সাতআনা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে র‍্যাব।

চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল রবিবার (৩০ জুন) রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন রশিদপুর সাতআনা এলাকায় অভিযান পরিচালনাকালীন র‍্যাবের  ‌উপস্থিতি টের পেয়ে সেলিম কৌশলে আত্মগোপন করে।

এ সময় নিরপেক্ষ সাক্ষীসহ স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে র‍্যাবের অভিযানিক দল জানতে পারেন, পলাতক আসামী সেলিম ও তার সহযোগী  শফিউল পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আসামী সেলিমের বসত বাড়ির কক্ষে জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক সিরাপ কালোবাজারির মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ ও সংরক্ষন করে নিয়মিত পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে সেলিম এর বসত বাড়ী তল্লাশী করে ১৫ হাজার ৫৫১ বোতল ছোট-বড় জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক  সিরাপ উদ্ধার করে। যার সর্বমোট মূল্য-১২ লাখ ৫২ হাজার ৭৩৫ টাকা। 

পলাতক আসামি মোঃ সেলিম (৩৫) রশিদপুর সাতআনা গ্রামের মৃত আবু সাইদের ছেলে এবং তার সহযোগী মোঃ শফিউল ইসলাম (৩৩) বেড়াখাই গ্রামের মোঃ কাইম উদ্দিনের ছেলে। 

এসব তথ্য নিশ্চিত করে মঙ্গলবার সন্ধা ৭ টায় প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, উদ্ধারকৃত আলামত জেলার পাঁচবিবি থানায় জমা করে একটি মামলা রুজু করা হয়েছে এবং কালোবাজারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে ব্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও খবর