প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

দুর্গাপুরে ১৯ লাখ টাকার চোরাই চিনি জব্দ

নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও চোরাই কসমেটিক জব্দ করেছে টাস্কফোর্স। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা। শুক্রবার  দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। চোরাচালান বিরোধী এ অভিযানে টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযান শেষে রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অভিযানে বিজিবির নেতৃত্বে ছিলেন বিজয়পুর বিওপি’র সুবেদার নুর মোহাম্মদ ও দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরীফসহ বিজিবি ও পুলিশের সদস্যরা। জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত পথে প্রায়ই ভারতীয় চিনি ও কসমেটিকস আসছে। এরই মধ্যে ভারতীয় চিনি ও কসমেটিকস আসে। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর ও বড়ইকান্দি এলাকায় ম্যাজিস্ট্রেট, বিজিবি ও দুর্গাপুর পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে আনা ভারতীয় ২৯৬ বস্তা চিনিসহ অনুমোদনবিহীন দুই বস্তা নিম্নমানের এবং আমদানি কারকের ট্যাগবিহীন কসমেটিকস জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা। জব্দ করা হয়। সেইসঙ্গে দুই বস্তা অনুমোদনবিহীন, নিম্নমানের এবং আমদানিকারকের ট্যাগবিহীন কসমেটিকস জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা। দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাস্কফোরর্সর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় চিনি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবি হেফাজতে দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag
আরও খবর