গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-06-2024 08:08:08 am

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল আরেকুইপা শহরে ৭ দশমিক ২ মাত্রর ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ জুন) দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলীয় এলাকায় এই কম্পন হয়। এই ঘটনায় উপকূলরেখা বরাবর কিছু এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। 


মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির আটিকুইপা জেলা থেকে ৮.৮ কিলোমিটার (৫.৫ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের শক্তিশালী কম্পন কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায়ও অনুভূত হবে।



প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র অবশ্য আগে জানিয়েছিল, কম্পনের জেরে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে পরে তারা সেই বুলেটিন পরিবর্তন করে জানায়, ‘উপকূলের কিছু এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস রয়েছে। সুনামির ঢেউগুলো জোয়ারের স্তরের ওপরে আরো ১ থেকে ৩ মিটার পর্যন্ত পৌঁছতে পারে।



আরেকুইপার আঞ্চলিক সরকারের উপদেষ্টা কার্লোস জানাব্রিয়া স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে জানিয়েছেন, ভূমিকম্পের ফলে কিছু জেলায় বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং বাসিন্দারা ভয়ে তাদের বাড়িঘর ছেড়েছে, কিন্তু তিনি মৃত্যু বা আঘাতের কোনো খবর শুনেননি।



দক্ষিণ আমেরিকার দেশ পেরুর জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ এবং দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এছাড়া দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত। যা আমেরিকার পশ্চিম উপকূল বরাবর তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

আরও খবর