একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

খোলাবাজারে প্রতি ডলার ছাড়াল ১১৯ টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 01:20:24 pm

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


খোলাবাজারে ডলারের দাম দেশের ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চাহিদার বিপরীতে বাজারে ডলার না থাকায় দাম বর্তমানে ১১৮ থেকে ১১৯ টাকায় উঠে গেছে।


বুধবার রাজধানীর মতিঝিলের মানি এক্সচেঞ্জে সরেজমিনে দেখা গেছে, মানি এক্সচেঞ্জগুলোয় নগদ ডলার নেই বললেই চলে। যার কারণে বেশিরভাগ মানি এক্সচেঞ্জই ডলার বিক্রি করার চেয়ে ডলার কিনতে বেশি আগ্রহী।


এ বিষয়ে নিয়ামুল হাসান নামে একজন ডলার বিক্রেতা বলেন, এখন বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই নগদ ডলারের সংকট। তাই ডলার বিক্রির চেয়ে ক্রয় বেশি হচ্ছে। এছাড়া এতদিন অনেকেই রাস্তায় ডলার কেনাবেচা করত। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনার নজরদারি বাড়ায় তারাও সরসরি ডলার কেনাবেচা করছেন না।


মানি এক্সচেঞ্জার কর্মীরা জানান, ডলার নেই। কেউ কিনতে চাইলে প্রতি ডলার ১১৯ টাকায় কিনতে হবে। তাও ১ ঘণ্টা লাগবে। কারণ কারও কাছ থেকে এনে দিতে হবে।


পল্টনের ডলার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, খোলাবাজারে ডলারের চাহিদা বেশি। কিন্তু সেই তুলনায় সরবরাহ নেই। তীব্র সংকট চলছে। সকালে প্রতি ডলার ১১৬ টাকায় বিক্রি করেছি। কিন্তু এখন বিক্রি করার মতো কোনো ডলার নেই।


গেল ১৭ মে দেশের খোলাবাজারে ডলারের দাম প্রথমবারের মতো ১০০ এর ঘর পেরিয়ে যায়। তারপরে নিচে নেমে এলেও ১৭ জুলাই আবারও ১০০ টাকার ওপরে উঠে যায়।


এর আগে গেল সোমবার (৮ আগস্ট) খোলাবাজারে ডলারের বিনিময় মূল্য ছিল ১১৪ থেকে ১১৫ টাকা।


গত ৩ মাসে ডলারের দাম বেড়েছে ১৯ বার। এ সময়ে টাকার মান কমেছে সাড়ে ৮ টাকা। এর আগে ২৯ মে বাংলাদেশ ব্যাংক ডলারের দর নির্ধারণ করে ৮৯ টাকা। কিন্তু এরপরেই ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেয়া হয়। এরপর থেকে দু-একদিন পরপরই বাড়ছে ডলারের দাম। সোমবার (৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক ৯৪ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করে। নিয়মানুযায়ী এটাই এখন ডলারের আনুষ্ঠানিক দর।


এর আগে ২৬ জুলাই খোলাবাজারে ডলারের দাম রেকর্ড ১১২ টাকায় পৌঁছেছিল।

আরও খবর