বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত

অভয়নগরের পুড়াখালী বাওড় এখন গাছগাছালিতে ভরা

যশোরের অভয়নগরের রূপ সম্পদের  ঐতিহ্যবাহী পুড়াখালী বাওড়টি প্রকৃতির অনুপম সাজে সজ্জিত একটি উর্বর জলাভূমি। এ সব  হাওড়-বাঁওড় বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে বৈচিত্র্য দান করেছে।বর্ষাকালে বাওড়ের যৌবন ফিরে পায়। এসময় সাগরের মতো বিশাল জলরাশিতে ভরপুর বাওড়টি নিজের ঐহিহ্যের জানান দেয়।

দীর্ঘদিন ধরে এলাকায় কাঙ্খিত  বৃষ্টি না হওয়ার কারণে পুড়াখালী বাওড়টি প্রায় পানি শুন্য হতে বসেছে।বর্তর্মানে বাওড়ে সমস্ত জায়গায় পানির পরিবর্তে বিভিন্ন রকমের উদ্ভিদ গজিয়ে উঠেছে, এ অবস্থা চলতে থাকলে অচিরেই বাওড়টি গাছ গাছালীতে ভরপুর হয়ে যাবে । ফলে কালের আবর্তে সময়ের পরিধিতে নিরবে নিভৃতে বিলুপ্ত হতে বসেছে বাওড়টির জীববৈচিত্র। সেইসাথে বিরাট এই অঞ্চলের কৃষকের বুকে টনটনে ব্যাথা জাগিয়ে ব্যাহত হচ্ছে ঐতিহ্যবাহী কৃষি আবাদ। এছাড়াও, নানা কারণে মৎস ও প্রাকৃতিক সম্পদে ভরপুর বাওড়টি দিনদিন হারিয়ে ফেলছে তার চিরচেনা রূপ আর গৌরবময় ঐতিহ্য।

পুড়াখালী বাওড়ে বিভিন্ন প্রজাতির মাছ পানির অভাবে বিলিন হতে চলেছে যেমন-রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প, সিলভার কার্প, ব্লাড কার্প, স্বরপুটি, বাটা, রাজপুটি, লাইলনটিকা।এছাড়া দেশীয় প্রজাতির মাছের মধ্যে উল্ল্যেখযোগ্য কৈ, পুটি, শৈল,গজার, টাকি, শিং, মাগুর, চাঁন্দা, খলিশা, টেংরা, পাবদা, গুতেবাইন, রয়না, কাকিলা, চিংড়ী, বেলে প্রভৃতি মাছ।পানির যেমন সংকট তারপর আবার প্রচন্ড গরম। প্রায় বিলীন হয়ে গেছে  শৈল গজারের মত মূল্যবান দেশীয় প্রজাতির মাছ।

বাওড়ে অতীতে ফুঁটতো ঔষধি গুণে সমৃদ্ধ নানা প্রজাতির শাপলা, পদ্ম ফুল ও হাজিগাছ, হাজী গাছ  নামে খ্যাত,এই গাছ কেটে সাধারণ মানুষেরা জালানি হিসেবে ব্যবহার করত,সেটাও বিলিন হয়ে গেছে। চোখ জুড়ানো নয়নাভিরাম মনোমুগ্ধকর লাল ও বেগুণী শাপলা ফুল মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াতো বাওড়ের বুকভরা  পানিতে।

অতীতকাল থেকেই শাপলার ফল দিয়ে চমৎকার সুস্বাদু খই ভাজা হতো। যেটি গ্রাম-গঞ্জের মানুষের কাছে ঢ্যাঁপের খই নামে পরিচিত।

৫৪.২৫ হেক্টর আয়তনের এ বাওড়টি  মৎস্যজীবী চাষীদের মৎস্য চাষের জন্য ন্যস্ত রয়েছে, যা পুড়াখালী বাওড় মৎস্যজীবী সমিতি বাওড়টি ব্যবস্থাপনা করে থাকেন। প্রতি বছর বাওড় ব্যবস্থাপনা কমিটি বাওড়ে পোনা মাছ অবমুক্ত করে থাকে। মৎস্য অধিদপ্তরের বিভিন্ন  উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে পোনা মাছ অবমুক্তকরণ, বাওড় খনন, অভয়াশ্রম স্থাপন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়ে থাকলেও প্রায় পানি শুন্য বাওড়টি মাছ শুন্য হতে চলেছে।

তাছাড়া, শীত মৌসুমে অতিথি পাখির পদচারণায় পুড়াখালী বাওড়  মুখরিত ও পাখিদের অভয়ারণ্য পরিলক্ষিত হলেও নানা কারণে আগের মতো আর অতিথি পাখির দেখা মেলে না। বাওড়টি জনসাধারণের জন্য উন্মুক্ত না হলেও সব মিলিয়ে বাওড়টি হারাতে বসেছে তার প্রাচীণ ঐতিহ্য। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্টদের এখনই নানাবিধ কার্যকর উদ্যোগ ও ব্যবস্থাগ্রহণ অতীব জরুরী হয়ে পড়েছে।

Tag
আরও খবর