নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে নকল ও ভেজাল ঔষধ ব্যবহারে কৃষিপণ্যের ক্ষতির বিষয়ে সচেতনতামুলক সভা




কুড়িগ্রামে কৃষিকাজে ব্যবহৃত নকল ও ভেজাল ঔষধ ব্যবহারে কৃষিপণ্যের ক্ষতির বিষয়ে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো: আজিজুল ইসলাম, সবিনুজ্জামান চৌধুরী, সিনজেন্টা কোম্পানীর সিকিউরিটি ম্যানেজার জামাল হায়দার সহ ৯ উপজেলার সকল কৃষি কর্মকর্তা, ডিলার ও বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষক।


সচেতনতামূলক এ সভায় নকল ও ভেজাল ঔষধ ব্যবহারে ফসলের ক্ষতি ও কৃষকের ক্ষতির বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এ কারনে কৃষি বিভাগের সাথে পরামর্শ করে নিয়ম মাফিক ফসলের ক্ষেতে কীটনাশক ব্যবহারের কথা জানান বক্তারা।


আলোচনা সভায় সিনজেন্টা কোম্পানীর সিকিউরিটি ম্যানেজার জামাল হায়দার পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভেজাল ঔষধ প্রয়োগে ফসলের বিভিন্ন ক্ষতির দিকগুলো তুলে ধরেন।


কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, বর্তমান সময়ে আমন, বোরো, সবজিসহ সকল ধরনের ফসল ফলাতে কীটনাশকের ব্যবহার করতে হয়। তাছাড়া ভালো ফসল পাওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে কৃষকরা তাদের পার্শ্ববর্তী কীটনাশকের দোকানে গিয়ে তাদের কাছে পরামর্শ নিয়ে কীটনাশক ব্যবহার করেন। এতে করে বেশি লাভের আশায় ব্যবসায়ীরা ভেজাল ঔষধ দিয়ে থাকেন। আর সেই নকল বা ভেজাল ঔষধে ক্ষতিগ্রস্থ হন কৃষকরা। এ কারনে কর্তৃত্বপত্র ছাড়া কোন ব্যবসায়ী কীটনাশক বিক্রি করতে পারবে না বলে জানান তিনি। এসময় নকল কীটনাশক প্রতিরোধে কৃষি বিভাগের সকল কর্মকর্তাদেরকে নির্দেশ দেন তিনি।



আরও খবর