জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচি পালন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা জাতীয় ছাত্রশক্তি মনপুরা উপজেলার উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ছাওলা ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান, জনসচেতনতামূলক আলোচনা ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

অসহায় ও দুস্থ মানুষের পাশে 'আসফ'

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 20-06-2024 01:30:47 am


মাদারীপুর জেলার শিবচরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 'আইন সহায়তা ফাউন্ডেশন' (আসফ) শিবচর শাখার উদ্যোগে মানসিক ভারসাম্যহীন, ছিন্নমূল, অসহায় ও দুঃস্থদের মাঝে সু-স্বাদু খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল ১০ ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটু আলাদা এই মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়েছে। খাবারের প্যাকেটে ছিল- বিরিয়ানি, বিশুদ্ধ খাবার পানি, মোজো ও টি-শার্ট।

জানা গেছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) শিবচর শাখার উদ্যোগে উপজেলায় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নমূল, অসহায়,  দুঃস্থ লোকজনদের একবেলা ভালো খাবার ও ঈদের আনন্দ উপভোগ করার  জন্য এ আয়োজন করা হয়। সংগঠনের বিভিন্ন সদস্যরা উপজেলার শিবচর, পাঁচ্চর, মাদবরের চর, কুতুবপুর, কাদিরপুরসহ বিভিন্ন ইউনিয়ে মোটরসাইকেল যোগে এ খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) এর কেন্দ্রীয় পরিচালক (প্রশিক্ষক) আবুল খায়ের খান, শিবচর শাখার সহ সভাপতি হুমায়ুন কবির, সহ সভাপতি মো: খোকা মাদবর, আয়োজন কমিটির আহ্বায়ক মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, কার্যকরী সদস্য মো: বাদশা মুন্সি, সদস্য মাহবুবুর রহমান, মহিলা সম্পাদক স্বর্ণা আক্তার, সহ মহিলা সম্পাদক সুবর্ণা আক্তার, সদস্য মো: আরিফ, সদস্য রাসেল মিয়া, সদস্য শিল্পী আক্তারসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

আসফ'র কেন্দ্রীয় কমিটির পরিচালক (প্রশিক্ষক) আবুল খায়ের খান জানান, আমাদের আশেপাশে এমন অনেক মানসিক ভারসাম্যহীন মানুষ রয়েছে যাদের দেখার কেউ নেই। পরিবার থেকে বিচ্ছিন্ন এসব মানুষেরা রোদ বৃষ্টির মাঝেও সড়কে পড়ে থাকে। এসব দুর্দশার চিত্র দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে। এরপর  তাদের মাঝে রান্না করা বিরিয়ানির প্যাকেট ও বিশুদ্ধ খাবার পানি, মোজো এবং বস্ত্র বিতরণ করেন। তাদের এই কর্মকান্ড ভবিষৎতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Tag
আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৪৮ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে