নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আজ প্রোটিয়া-বধের আশায় বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-06-2024 09:08:38 am

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যখন ভারত-পাকিস্তান মহারণ চলছে, মাইল পাঁচেক দূরত্বের ক্যান্টিয়াগ পার্কে তখন অনুশীলন করছে বাংলাদেশ দল। নাসাউ কাউন্টি পরিচালিত এই পার্কটি খেলাধুলার স্বর্গরাজ্য বলা যায়।


পাঁচটি টেনিস কোর্ট, বেসবল টার্ফ, সফটবল মাঠ, কয়েকটি বাস্কেটবল কোর্ট, ছয়টি হ্যান্ডবল ও প্যাডলবল কোর্ট, বেসবল ও সফটবেল কেইজ, বিভিন্ন মাল্টিপারপাজ টার্ফ, গলফ কোর্স, সুইমিং ও ডাইভিং কমপ্লেক্স, আইস স্কেটিং রিঙ্ক, উন্মুক্ত আরও কিছু মাঠ… কী নেই এখানে! বিশাল এই আঙিনার এক কোনায় জায়গা পেয়েছে ক্রিকেটও।


মূলত বিশ্বকাপ দলগুলির জন্যই নেট অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ের আগে রোববার এখানেই ছিল বাংলাদেশ দলের অনুশীলন সেশন।


ম্যাচের আগের দিন এমনিতে মূল ভেন্যুতে অনুশীলন করতে চায় সব দলই। তবে নিউ ইয়র্কের ম্যাচের জন্য ক্যান্টিয়াগপার্কে অনুশীলনেও আপত্তির কারণ নেই খুব একটা। এই দুই জায়গার উইকেটের জন্ম যে একই সঙ্গে। অ্যাডিলেডে যে ১০টি ড্রপ-ইন পিচ তৈরির পর জাহাজে করে ফ্লোরিডায়এনে সেখানকার উষ্ণ রোদ-বাতাসে পরিচর্যা করে শেষ পর্যন্ত ট্রেইলারে করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছে, সেই পিচগুলির চারটি বসানো হয়েছে নাসাউ কাউন্টি মাঠে, বাকি ছয়টি এই ক্যান্টিয়াগের অনুশীলন প্রাঙ্গনে। সব উইকেটের চরিত্র তাই একই রকম হওয়ার কথা।


উইকেট নিয়ে এত কথা বলার কারণ, এখনও পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয় তো নিউ ইয়র্কের উইকেটই। অসম বাউন্সের বিপজ্জনক এই উইকেট ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছে মৃত্যুকূপ। এই মাঠে আসরের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করা দল গুটিয়ে গেছে ৭৭ ও ৯৬ রানে। পরের তিন ম্যাচেও কোনো দল এখনও পর্যন্ত ১৪০ করতে পারেনি। কানাডার ১৩৭ রানই এখানকার সর্বোচ্চ। সেই স্কোর নিয়েই তারা হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। রোববার যেমন ১১৯ রান নিয়ে ভারত হারায় পাকিস্তানকে। নেদারল্যান্ডসের ১০৩ রান টপকাতে ঘাম ছুটে যায় দক্ষিণ আফ্রিকার।


এখানেই সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে যথারীতি উইকেট ঘিরে চলছে নানা আলোচনা, কৌতূহল, প্রশ্ন।বাংলাদেশ দল অবশ্য বেশ ফুরফুরে মেজাজেই আছে। সবচেয়ে বড় কারণ, অবশ্যই প্রথম ম্যাচের জয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারসহ সাম্প্রতিক যে দুরাবস্থা ছিল দলের, সেই হতাশার মেঘ কিছুটা হলেও দূর করে নতুন আশার ঝিলিক হয়ে এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। ডালাসে ওই ম্যাচ হেরে গেলে দলের মনোবল ধ্বংস হয়ে যেত হয়তো পুরোপুরি। কিন্তু সেই ম্যাচেজয়ের পর দল যে দারুণ চাঙা, তা ফুটে উঠল রোববার সংবাদ সম্মেলনে কোচ চান্দিকা হাথুরুসিংহের কথায়।


আমার মনে হয়, এই ফলাফলে ওরা স্বস্তি ফিরে পেয়েছে। একটি ম্যাচ খেলে কাঙ্ক্ষিত দুটি পয়েন্ট ওরা পেয়েছে। আমাদের জন্য অনেক বড় ম্যাচ ছিল এটি। ম্যাচের আগের সময়টায় প্রচণ্ড চাপ ছিল। তবে ছেলেদের প্রস্তুতি ভালো ছিল। ওরা ফল পেয়েছে।


ফুরেফুরে থাকার আরেকটি কারণ হতে পারে উইকেটও। যে উইকেট এত ভয়ানক, সেখানে মিশে আছে তো বাংলাদেশের সম্ভাবনাও! উইকেটের কারণেই ম্যাচটি হয়ে উঠছে লটারির মতো।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৬ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৫ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে