‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে বিভিন্ন কর্ম সূচির মধ্যে দিয়ে ভুমি সেবা সপ্তাহ ২০২৪ পালিত


"স্মার্ট ভুমি সেবা,স্মার্ট নাগরিক"এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিভিন্ন কর্ম সূচির মধ্যে দিয়ে ভুমি সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে ।
শনিবার(৮জুন)সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ভুমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ ।উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য রেলি উপজেলা চত্তর থেকে বের হয়ে এলাকা প্রদক্ষিন করে আবার উপজেলা চত্তরে এসে শেষ হয়।
এছাড়াও উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে  আগামী ১১জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ৫ম পর্যায়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে  দিনাজপুরসহ সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।এসময়  সুশীল সমাজের ব্যক্তিবর্গ ,সাংবাদিক ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং ও  মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাকিল আহমেদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত )মোঃ মোমিনুল করিম,সহকারী কমিশনার ভূমি মুঃ আব্দুর রহিম,বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদ সরকার,সাধারণ সম্পাদক ও ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম,শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শামীম সরকার বাবু,সাধারণ সম্পাদক এনামুল হক জেমিসহ প্রমুখ ।
উল্লেখ আগামী ১১জুন প্রধানমন্ত্রী ৫ম পর্যায়ে দিনাজপুর সহ সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের সাথে সাথে দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় ৫ম পর্যায়ে ২য় ধাপে ১১টি পরিবারের মাঝে ২শতক ছবিসহ গৃহের সনদ প্রদান করা হবে।পাশাপাশি বীরগঞ্জ উপজেলাধীন আশ্রয়ন প্রকল্পর  সিআইসিট ব্যারাকের স্থলে ৮৯৮টি সেমি পাকা একক গৃহ উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হবে ।একই সাথে গৃহ সনদ,কবুলিয়ত দলিল রেজিষ্ট্রেশন এবং নামজারী খতিয়ান প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।পূর্ণবাসিত পরিবারসমূহের বসবাসের সুবিধার্থে বিশুদ্ধ খাবার পানির নিশ্চিতে আশ্রয়ন প্রকল্পের অর্থায়নে নলকূপ স্থাপন,প্রতি গৃহে বিদ্যুৎ সংযোগ,যোগাযোগের জন্য রাস্তা নির্মাণ,শিশুদের শতভাগ প্রাথমিক শিক্ষার আওতাভুক্ত করা,বিনোদনের জন্য পার্ক ও খেলার মাঠের ব্যবস্থা করা হয়েছে ।
Tag
আরও খবর