নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নির্বাচনের দায়িত্বে অবহেলা প্রিসাইডিং অফিসার শোকজ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনের ২০ দিন পর একটি ভোটকেন্দ্র থেকে ২১০০ ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ও সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক তানজির আহমেদ সাকিবকে শোকজ করা হয়েছে।


বৃহস্পতিবার (৩০ মে) সকালে তার কাছে এ শোকজ নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামী সাত দিনের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম।


ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনের ২০ দিন পর একটি ভোটকেন্দ্র থেকে অব্যবহৃত ২ হাজার ১০০ এবং ব্যবহৃত এক থেকে দেড় শতাধিক ব্যালট পেপার পাওয়া গেছে।


বুধবার (২৯ মে) সকালে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অব্যবহৃত ২১টি ব্যালট বইয়ে থাকা ২১০০ ব্যালট পেপার উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বুঝিয়ে দিয়েছেন। উপজেলার আলমপুর ইউনিয়নের আকলাস শিবপুর শ্যামপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে বুধবার দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। প্রথম ধাপে গত (৮ মে) ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক তানজির আহমেদ সাকিব। ওই ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ হাজার সাতজন। ওই কেন্দ্রে চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ হাজার ৯৯৭।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আকলাস শিবপুর শ্যামপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একটি আলমারি খোলা হয়। অফিস সহায়ক আলমারির ভেতরে একটি বস্তা দেখে তা খুলে ভেতরে অব্যবহৃত ২১টি ব্যালটের বই দেখেন। তিনি প্রধান শিক্ষককে এ কথা জানান। প্রধান শিক্ষক আজিজুল হাসান ব্যালট পেপার পাওয়ার ঘটনাটি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানান। নির্বাচন কর্মকর্তা ব্যালট পেপারগুলো বিদ্যালয়ের পিয়নের মাধ্যমে তার কার্যালয়ে পৌঁছে দিতে বলেন। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি উপজেলা নির্বাহি কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরানকে জানান৷ ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক তানজির আহমেদ সাকিব ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক আজিজুল হাসানের কাছ থেকে ব্যালট পেপারগুলো বুঝে নেন। এরপর তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে সেগুলো জমা দিয়েছেন।


শোকজের বিষয়ে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ওই ঘটনায় সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। সাত দিনের মধ্যে তিনি শোকজের জবাব দেবেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। আর ব্যালট পেপার পাওয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও খবর