প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চায় আদানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-06-2024 02:40:10 am

সরকার চাইলে বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে আরও বিনিয়োগ করতে ভারতের বৃহৎ ব্যবসায়িক গ্রুপ আদানি। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদের সঙ্গে স্বাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করে আদানি গ্রুপের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদানি গ্রুপের বাংলাদেশ অফিস জানায়, গত বুধবার রাতে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে নেতৃত্ব দেন আদানি এন্টারপ্রাইজের পরিচালক প্রণব আদানি। বৈঠকে বাংলাদেশে আদানির নতুন বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়। বৈঠকের বিষয়ে প্রণব আদানি বলেন, বাংলাদেশে বিনিয়োগের বহু সম্ভাবনা রয়েছে। আমরা বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চাই। এসময় আদানি এনার্জি সলিউশনস এর ব্যবস্থাপনা পরিচালক অনিল সারদানাও উপস্থিত ছিলেন। আদানির প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই- ইলাহি, বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সাথেও সাক্ষাৎ করেন। আদানির প্রতিনিধি দলটি বাংলাদেশকে জানায়, তারা নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে বাংলাদেশের পাশে থাকতে চান। এছাড়া জাতীয় গ্রিড উন্নয়নে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা। সেই সঙ্গে সম্প্রতি বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকারী ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী বিদ্যুৎ খাত পুনরুদ্ধারে যেকোন সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ বিষয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ বলেন, আদানির আরো বিনিয়োগের প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। ইতোমধ্যে তারা বাংলাদেশে বিনিয়োগ (বিদ্যুৎ খাতে) করেছে। আদানি প্রতিনিধি দলটি মন্ত্রীকে আদানি পাওয়ারের মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় ৩০ গিগাওয়াটের সৌর বিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ প্লান্ট (নির্মাণাধীন) পরিদর্শনের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে ভ্রমণ করবেন বলে জানান। প্রসঙ্গত, বর্তমানে আদানি পাওযার ভারতের ঝাড়খন্ডের গোড্ডা পাওয়ার প্লান্টের মাধ্যমে বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।