নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

শীর্ষস্থান হারালেন সাকিব, র‌্যাংকিংয়ে উন্নতি হৃদয়-তানজিদ-মুস্তাফিজের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-05-2024 12:07:56 pm

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান হারালেন বাংলাদেশের সাকিব আল হাসান। শ্রীলংকার অধিনায়ক ও স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার কাছে সিংহাসন হারিয়েছেন সাকিব।

গত ১৫ মে আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও হাসারাঙ্গা। দু’জনেরই ২২৮ রেটিং ছিলো। কিন্তু সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ব্যাট-বল হাতে ভালো পারফরমেন্স করতে পারেননি সাকিব। ৩৬ রান করার পাশাপাশি মাত্র ১ উইকেট নেন তিনি। এতে ৫ রেটিং হারিয়ে ২২৩ রেটিং নামের পাশে রেখে দ্বিতীয়স্থানে নেমে যান সাকিব। ২২৮ রেটিং নিয়ে শীর্ষেই আছেন হাসারাঙ্গা।

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

ব্যাটিং-বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তাওহিদ হৃদয়-তানজিদ হাসান এবং দুই বোলার মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর।

১২ ধাপ উন্নতি হয়েছে হৃদয়ের। সদ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে ব্যাট করে ৮৩ রান করেন তিনি। প্রথম ম্যাচে ৫৮ রানের দারুণ ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে ২৫ রান করে হৃদয়। এতে ক্যারিয়ার সেরা ৪৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬০তমস্থানে উঠেছেন এই ডান-হাতি ব্যাটার।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে র‌্যাংকিংয়ে ৩৪ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে উঠেছেন ওপেনার তানজিদ।

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে ১৪ রান করার পর দল থেকে বাদ পড়েন তিনি। তৃতীয় ম্যাচে দলে ফিরলেও, ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। প্রথম ম্যাচের বাজে পারফরমেন্সে কারনে পাঁচ ধাপ পিছিয়ে ৫২১ রেটিং নিয়ে ৪০তমস্থানে আছেন লিটন। যা বাংলাদেশের পক্ষে ব্যাটার হিসেবে এই ফরম্যাটে সর্বোচ্চ র‌্যাংকিং।

লিটনের মত র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে শান্তরও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দুই ইনিংসে মাত্র ৩৯ রান করায় চার ধাপ পিছিয়ে ৫১৪ রেটিং নিয়ে ৪৫তমস্থানে আছেন শান্ত। এছাড়া সাকিব তিন ধাপ এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুই ধাপ পিছিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে ১০ উইকেট নেন বাংলাদেশের পেসার মুস্তাফিজ। শেষ ম্যাচে ১০ রানে ৬ উইকেট নেন তিনি। এতে দুই ধাপ এগিয়ে ৫৮৩ রেটিং নিয়ে ২৩তমস্থানে আছেন ফিজ। বাংলাদেশী বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন কাটার মাস্টার।

মুস্তাফিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দারুন বোলিং করেছেন রিশাদ। ৪ দশমিক ৪০ ইকোনমিতে ৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। যার সুবাদে ৩৮ ধাপ এগিয়ে ৪৭৩ রেটিং নিয়ে ৫২তমস্থানে উঠেছেন রিশাদ।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে চার টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে ৮৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলার সুবাদে ব্যাটিং র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তমস্থানে উঠেছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। ম্যাচে পাকিস্তানের হয়ে ২১ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন ব্যাটার ফখর জামান। যার স্বীকৃতি হিসেবে ছয় ধাপ এগিয়ে ৫১ নম্বরে জায়গা করে নিয়েছেন ফখর।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সফল বোলার ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ৩ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে যৌথভাবে ১২তম স্থানে আছেন শাহিন।

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৫৯ রান করেন ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রান্ডন কিং। এতে পাঁচ ধাপ এগিয়ে ব্যাুিটং তালিকায় আট নম্বরে উঠেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৬৯ রান করেন জনসন চার্লস। তার ব্যাটিং দৃঢ়তায় প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে ২০তমস্থানে উঠেন চার্লস।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৫৪ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫৭ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে