‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

প্রতারনার দায়ে দিনাজপুর পাঁচবাড়ি মোখলেছুর রহমান মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিএসডিএ'র নির্বাহী পরিচালক গ্রেপ্তার


গরীব ,অসহায় থেক শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে গঞ্চিত আমানত ফেরত না দিয়ে আত্মসাত করার অভিযোগে দিনাজপুর পাঁচবাড়ি  মোকলেছুর রহমান মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও  বেসরকারি সংস্থা বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট একাডেমী (বিএসডিএ)এর নির্বাহী পরিচালক ড.মোঃ আব্দুস সালামকে আটক করে আদালতে প্রেরন করেছে পুলিশ।
গত ১৮মে ২৪ ফারজানা রিমা নামে এক ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় গতকাল (২৬মে)তাকে আটক করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন ।
 স্বরে জমিনে খোঁজ নিয়ে একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলে বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগসুত্রে জানা যায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ও বিএসডিএ'র নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালামের খপ্পরে পড়ে অনেক অসহায় মানুষ,অনেক পরিবার আজ সর্বস্বান্ত ও ধ্বংস হতে বসেছে ।
দিনাজপুর শহরের পুলহাট বড়পুল এলাকার মোঃ আজাহার আলীর মেয়ে ফারজানা রীমার দায়েরকৃত মামলাসুত্রে  জানা যায় গত ২২সালের ৩১মে সকালে ঈদগাহ আবাসিক এলাকায়' বিএসডিএ' এর প্রধান কার্যালয়ে গিয়ে তার স্বামী ,মা ও বোনের উপস্থিতিতে বিএসডিএ'র ঘূর্ণায়মান ঋনদান তহবিলে ১০লক্ষ টাকা দুই বছরের জন্য গঞ্চিত রাখে। জমা রাখার এক বছর পেরিয়ে হঠাৎ নগদ টাকার প্রয়োজন হলে ২৩সালের সেপ্টেম্বরে টাকা ফেরতের জন্য আবেদন করলে বিএসডিএ নির্বাহী পরিচালক মুনাফাতো দুরের কথা মুল  টাকা ফেরত দিতে বিভিন্ন ধরনের তালবাহানা করে এবং দিনের পর দিন সময় ক্ষেপন করতে থাকে।একই ভাবে গত ২৪সালের ২০এপ্রিল অনেক সাক্ষীর উপস্থিতিতে পুনরায় তার জমায়েত ১০লক্ষ টাকা ফেরত চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় । ফারজানা রীমার মতো ফারজনা  ইয়াসমিন, মোছা জাহানারা বেগম ,ফারজানা ববি সহ আরো অসংখ্য নারী পুরুষের সঞ্জয়,মাসিক ডিপিএস ,এককালীন আমানত সহ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করে আসছে। তার এই কাজে প্রত্যক্ষ মদদ যুগিয়েছে তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সৈয়দা সাবিনা তাবাসুম।তার বিরুদ্ধেও ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। মানুষের কষ্টার্জিত জমানো অর্থ ফেরত পেতে আইনের সুদৃষ্টি কামনা করেন একাধিক ভুক্তভোগী ।


Tag
আরও খবর