প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

স্বাভাবিক হতে শুরু করেছে এলএনজি সরবরাহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2024 12:26:44 pm

ঘূর্ণিঝড় রেমাল পরবর্তীতে এফএসআরইউয়ের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এলএনজি সরবরাহও।


২৭ মে, সোমবার এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, ঘূর্ণিঝড়ের কারণে এলএনজি স্থাপনাগুলোর কোনো ধরনের ক্ষতি হয়নি। যদিও এখনো প্রচণ্ড ঝোড়ো বাতাস-সহ বৃষ্টি ও প্রবল ঢেউ বিদ্যমান রয়েছে।


তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে হ্রাসকৃত এলএনজি সরবরাহ গতকাল (রবিবার) বিকেল থেকে ধীরে ধীরে বৃদ্ধি করে বর্তমানে তা ১০০ কোটি ঘনফুটে উন্নীত হয়েছে। আজ দুপুর থেকে তা ১০১ কোটি ঘনফুটে উন্নীত করা হয়েছে।


এর আগে রবিবার (২৬ মে) পেট্রোবাংলা সূত্র জানিয়েছিল, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ ৭০ কোটি ঘনফুট কমে গেছে। এতে শিল্প ও আবাসিকে চলমান গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার (২৪ মে) রাতে পেট্রোবাংলার সঙ্গে জরুরি বৈঠক করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।


শুক্রবার নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হতে থাকলে দুর্ঘটনা রোধে মহেশখালীর গভীর সমুদ্রে থাকা দুই এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে সরবরাহ কমিয়ে দেওয়া হয়। পেট্রোবাংলা জানায়, শুক্রবার রাতেই এলএনজি সরবরাহ ১০৮ কোটি ঘনফুট থেকে ৩৮ কোটি ঘনফুটে নেমে আসে।


এলএনজি সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে যায় প্রায় ১ হাজার মেগাওয়াট। এ কারণে প্রচণ্ড গরমের মধ্যে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংও বেড়ে যায়।