বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

চিলমারীতে গলায় রশি দিয়ে একজনের আত্মহত্যা

চিলমারীঃ গলায় রশি দিয়ে একজনের আত্মহত্যা
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে গলায় রশির দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানাযায় গতকাল উপজেলার রমনা ইউনিয়নের, রমনা খামার (বাঁধ) গ্রামের মৃত নসম উদ্দিনের ছেলে, মোস্তফা মিয়া(৫৫)। ঘরের ধর্নার সাথে রশি বেঁধে গকাশ পেচিয়ে আত্নহত্যা করেন। এ বিষয়ে রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকার সাথে কথা হলে তিনি বলেন, স্ট্রোক জনিত কারণে বেশ কিছু দিন ধরে মোস্তফা মিয়ার মাথায় সমস্যা দেখা দেয়। তিনি কয়েকদিন আগেও নদীতে ঝাপ দিয়েছিলেন, কখনো কখনো বিদ্যুৎ এর তারে হাত দিতেন, সম্প্রতি মাথায় যন্ত্রণা বেশি হওয়ায়, তিনি মাঝে মাঝে ছটফট করতেন এবং দা ও বটি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতেন। এ অবস্থায় গতকাল রাত আনুমানিক ৯.৪০ মিনিটে মোস্তফা মিয়ার স্ত্রী ও কন্যা ঔষুধ কেনার জন্য দোকানে যায়। এই সুযোগে মোস্তফা মিয়া ঘরে এসে  দরজা বন্ধ করে দিয়ে, ধর্ণার সাথে রশি বেঁধে গলায় পেচিয়ে আত্নহত্যা করেন। তিনি আরও বলেন, মোস্তফা মিয়া খুবই গরীব মানুষ ছিলেন, যার কারণে তেমন কোন ভালো ঔষুধ খাওয়া হয় নাই। টাকার অভাবে তার পরিবারের লোকজন তার ভালো ভাবে চিকিৎসা করাতে পারেনাই। পরে আনুমানিক রাত ১০টার দিকে স্ত্রী ও কন্যা মিথিলা (১৪) বাসায় ফিরে এসে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে চিৎকার করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে লাশ ঝুলতে দেখে থানার পুলিশকে খবর দেয়। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের সাথে কথা হলে তিনি বলেন, খবর পাওয়া মাত্রই আমরা সেখানে যাই এবং গলায় রশি দিয়ে আত্মহত্যা করার আলামত পাই বলে জানান তিনি। এবং পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না থাকায় ও মৃত মোস্তফা মিয়ার ভাই-বোন স্ত্রী-সন্তানের অনুরোধে ও  সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান। এ ব্যাপারে মৃত মোস্তফা মিয়ার স্ত্রী ময়না বেগম, বাদী হয়ে চিলমারী মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
আরও খবর