যশোরের অভয়নগরে মাদকসেবনের দায়ে সুজন শেখ (২০) নামে এক মাদকসেবী যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শামীম হোসাইন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত সুজন শেখ উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের লাবু শেখের ছেলে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন বলেন, নিজ ঘরের ভেতর মাদকসেবন করছে এমন সংবাদের ভিত্তিতে চলিশিয়া গ্রামে লাবু শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সুজন শেখ নামে এক যুবককে মাদকসেবন ও শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদ- এবং পাঁচশ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় ইউপি মেম্বর, অভয়নগর থানা পুলিশ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
২ ঘন্টা ১৪ মিনিট আগে
৪ ঘন্টা ২১ মিনিট আগে
৯ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৬ ঘন্টা ৯ মিনিট আগে
১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৮ ঘন্টা ৪০ মিনিট আগে