মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

অবৈধ বিদেশি শ্রমিক ও বেকারত্ব, অর্থনৈতিক সংকট।

Md Nazmul Hasan ( Contributor )

প্রকাশের সময়: 22-05-2024 12:55:25 am

লেখক: মোঃ নাজমুল হাসান


বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে বেকারত্ব, যার বৃহৎ অংশটিই শিক্ষিত বেকার। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি রিপোর্টে দেখা গিয়েছে যে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২৩ লাখ ৫০ হাজার। লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট অনুযায়ী, দেশের ১০০ জন স্নাতকের মধ্যে প্রায় ৪৭ জন বেকার।


কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় দেশে প্রায় ১০ লাখের বেশি অবৈধ বিদেশি শ্রমিক বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছে। ফলে যেমন দেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে নিয়োগ লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তেমনি দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে বিপুল অংকের বিদেশী অর্থ পাশাপাশি ডলার সংকটে ব্যবসায়ীরা ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে পারছি না। তথ্য অনুসারে ২০১৭ সাল থেকে প্রতি বছর ১০.২ বিলিয়ন মার্কিন ডলার বা ১০ হাজার ২০০ কোটি টাকা দেশ থেকে অবৈধভাবে নিয়ে যাচ্ছে ।


বিবিএসের তথ্য অনুসারে, বাংলাদেশের মোট বেকারের ১২ শতাংশই উচ্চ শিক্ষিত। যাঁদের আনুষ্ঠানিক শিক্ষা নেই, তাঁদের বেকারত্বের হার মাত্র ১.০৭ শতাংশ। কিন্তু অন্যদিকে অবৈধ বিদেশিরা প্রতি বছর অবৈধ হওয়ায় তারা ভ্যাট ও ট্যাক্স প্রদান না করে দেশের টাকা পাচার করছে।


ফলে সরকার প্রতিবছর বিপুল অঙ্কের রাজস্ব লাভ থেকে বঞ্চিত হচ্ছে। এরই ফলশ্রুতিতে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে, সৃষ্টি হয়েছে ডলার সংকট পাশাপাশি মানবাধিকার ও জাতীয় নিরাপত্তার প্রশ্নেও হুমকি দেখা দিচ্ছে।


প্রতিনিয়ত দেশের নাগরিকরা কর্মের সন্ধানে হন্য হয়ে ছুটছে। দেশ ছাড়িয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে অবৈধভাবে বাংলাদেশী অভিবাসী সংখ্যা আশঙ্কা জনক হারে বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এর মহাপরিচালক অ্যামি পোপের ভাষ্যমতে ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার পথে এ পর্যন্ত বাংলাদেশি মারা গেছেন ২৮৩ জন।


কিন্তু বাংলাদেশে কাজ করা অবৈধ বিদেশের শ্রমিকরা এ দেশে ভ্রমণ ভিসায় এসে কর্মক্ষেত্র দখল করে চলেছে। এক তো পর্যটক ভিসায় এসে দেশের কর্ম ক্ষেত্রের কোন প্রবেশাধিকার নেই তার উপর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বাংলাদেশে অবস্থান করে কর্মক্ষেত্র থেকে দিব্যি বাগিয়ে নিচ্ছে বিপুল অংকের মুদ্রা। আবার ধরা পড়লেও জরিমানার অঙ্ক খুবই কম, মাত্র ৩০ হাজার টাকা। এটিও বর্তমান সময়ে সাথে সম্পূর্ণ বেমানান, এখানে আইনের সংশোধন প্রয়োজন।


এই অবৈধ বিদেশী শ্রমিকরা দেশের কর্মক্ষেত্র দখল করে অবস্থান করায় তারা ফরেনার্স আইন ১৯৪৬, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সুস্পষ্টভাবে লংঘন করছে।


এই অবৈধ বিদেশী শ্রমিকের বৃহৎ অংশটি কর্মরত রয়েছে গার্মেন্টস ও আইটি সেক্টরে। তাই গার্মেন্টস ও আইটি সেক্টরের সংগঠনকে সতর্ক করা উচিত তারা যেন কোন অবৈধ শ্রমিককে কর্ম প্রদান না করে।


তাই আমি মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের উচিত এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া। মহান জাতীয় সংসদে অবৈধ বিদেশী শ্রমিকদের কাজের ব্যাপারে আরো কঠোর আইনের বিধিমালা তৈরি করা। তাদের উপযুক্ত ও কঠোর ব্যবস্থাই পারে বর্তমানের এই প্রকট ডলার সংকট তথা অর্থনীতির বিরূপ প্রভাব থেকে শুরু করে শিক্ষিত বেকারের সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করতে।

আরও খবর
deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

২ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে







deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯৭ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে