পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি

শেষ ওয়ানডেতে জিততে পারবে কি বাংলাদেশ?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 03:14:07 am

ফাইল ছবি


স্পোর্টস ডেস্ক : 


টানা ১৯ ম্যাচ জয়ের পর ওয়ানডেতে প্রথমবার জিম্বাবুয়ের কাছে হার। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারের ক্ষত যেন আরও যন্ত্রণাময় হয়ে উঠলো দ্বিতীয় ম্যাচেও হার। ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ জয়। এবার তাদের চোখ হোয়াইটওয়াশে, যা বিরল। ২০০১ সালের নভেম্বরে শেষবার বাংলাদেশকে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে হারায় জিম্বাবুয়ানরা। এবারও কি সেই দুর্ভাগ্য ফিরে আসছে বহু বছর পর? বিসিবির উপদেষ্টা কোচ নাজমুল আবেদীন ফাহিমের বিশ্বাস, এই ম্যাচ জিততে পারে বাংলাদেশ।


শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন ফাহিম। জেতার জন্য দলকে পরামর্শ দিয়েছেন নিজেদের মতো করে খেলার। বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টি ফোর’-এর সঙ্গে এক আলাপচারিতায় এই কথা বলেন তিনি, ‘কালকে যদি আমরা আমাদের মতো খেলি, তাহলে জিততে পারি। আমরা কিন্তু আমাদের মতো খেলছি না। আমরা নিজেদের মেলে ধরছি না, আমরা নিজেদের গুটিয়ে রেখেছি। আমাদের ফিফটি ওভারের ক্রিকেট নিয়ে যে অহংকারবোধ আছে, সেটা জাগানো দরকার। এটার দায়িত্ব টিম ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্ট যদি সেটা জাগাতে পারে, অধিনায়ক যদি জাগাতে পারে তাহলে আমাদের সক্ষমতা আছে জিম্বাবুয়েকে হারানোর। 


এই ম্যাচ জিতলে অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তি দেখতে পাচ্ছেন ফাহিম, ‘শেষ ম্যাচে যদি আমরা ভালো খেলে জিম্বাবুয়েকে হারাতে পারি, তাহলে ব্যক্তিগতভাবে আমি মনে করবো আমরা যা হারিয়েছি, হয়তো সিরিজ হেরে গেছি, কিন্তু আমরা যা হারিয়েছি, তার অনেকটাই আমরা ফিরে পাবো।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩০ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৪ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে