বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত

নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, শতভাগ পাস, শিক্ষার্থীদের সংবর্ধনা

৮১ জন জিপিএ ৫ পেয়ে  যশোর জেলার উপজেলার সেরা নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়।স্কুলটির এবার এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে।এ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন কর্তৃপক্ষ। এবারো সাফল্যে ভাসছে  নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়। ধারাবাহিক সাফল্য ধরে রাখা প্রতিষ্ঠানটি থেকে এবারো শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য নেই কেউ। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের দাবি ধারাবাহিক সাফল্যের পেছনে বড় কারণ হলো নিয়মিত পাঠদান করা। বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর পাঠদান করা। এমপিও ম্যানেজিং কমিটি কর্তৃক দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। এটি যশোর জেলার অভয়নগর উপজেলায় অবস্থিত। গতকাল ন‌ওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় পরপর পাঁচবার উপজেলার মধ্যে শ্রেষ্ঠ রেজাল্ট করায় বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়টি ২০২৪ এর এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে ৮১ টি জিপিএ ৫ পেয়ে উপজেলার মধ্যে পাঁচবার পর পর সর্বোচ্চ সংখ্যক জিপিএ ৫ অর্জনকারীর প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় রেখেছে। এ বিদ্যালয় শিক্ষার্থীরা উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক গোল্ডেন জিপিএ ৫ অর্থাৎ ৪৮ টি গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে। এছাড়াও এসএসসি ২০২৪ এর ফলাফলে অয়ন কুমার ১২২১ নম্বর পেয়ে উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বার অর্জন করেছে। ১২১৯ নাম্বার পেয়ে দেবলিনা সাহা উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ১২১৫ নাম্বার পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে এই বিদ্যালয় এর আরেকজন শিক্ষার্থী। সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  মো: রেজাউল হোসেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবে সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী সদস্য রবিউল বিশ্বাস, সাংবাদিক তাওহীদ হাসান, অভিভাবক সদস্য ও ইউপি  চেয়ারম্যান সানা আবদুল মান্নান, মোহাম্মদ আনোয়ার হোসেন, গৌতম কুমার, মো: মাসুদ রানা, দাতা সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান, বিদুৎসাহী সদস্য এটিএম আনারুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক   সদস্য আসমা খাতুন, সংরক্ষিত মহিলার শিক্ষক সদস্য, নাজমা শামীমা, সাধারণ শিক্ষক সদস্য বিপ্লব কুমার পালিতসহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর