দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অভয়নগরে শরীফ হজ্ব গ্রুপের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ-২০২৪ইং অনুষ্ঠিত

 যশোরের অভয়নগরে শরিফ গ্রুপের উদ্যোগে পুড়াখালী ফকির বাগান মহিলা মাদ্রাসায়  দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান শরীফ হজ্ব গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা আশেক এলাহীর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (১৭ মে) সকাল ৯ টা থেকে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 হজের প্রশিক্ষণের গুরুত্ব প্রসঙ্গে মাও:আশেক এলাহী বলেন, বাংলাদেশের একজন হজযাত্রী সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ পালনের জন্য সৌদি আরব গমন করেন।

কিন্তু যথাযথভাবে হজের বিধি-বিধান, যাতায়াত, খাবার, সৌদি আরবে চলাফেরা, স্বাস্থ্য সচেতনতাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে যথাযথভাবে অবহিত না থাকার দরুণ হজযাত্রী সমস্যার সম্মুখিন হন, হজপালনে সমস্যা দেখা দেয় ক্ষেত্রবিশেষ হজপালন ত্রুটিযুক্ত হয়ে যায়। সেজন্য দেশে থেকে নিয়ম-কানুন জেনে তা যথাযথভাবে মানলে হজ পালন অনেকটা সহজ হয়ে যায়। আল্লাহর ঘরের মেহমান হজযাত্রীদের হজপালন সহজ করতে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আশা করি, প্রশিক্ষণে অংশ নিলে হজযাত্রীরা উপকৃত হবেন। এছাড়াও তিনি বলেন এত অর্থ ব্যয় করে,শারীরিক পরিশ্রম করে হজে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করায় আমাদের লক্ষ্য স্থির করতে হবে,অন্যথায় আমাদের সফলতা আসবেনা।

হাজীগণ কঠোর শৃংখলা, ধৈর্য্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজের ইবাদত সম্পন্ন করে হজব্রত পালনের মাধ্যমে যেমন আল্লাহপাক নির্ধারিত একটি ফরজ ইবাদত সম্পন্ন করার প্রতি গুরুত্ব আরোপ করে হযরত পালনের বিভিন্ন নিয়ম-কানুন বর্ণনা করেন উক্ত কর্মশালায়। এছাড়াও শরিফ হজ গ্রুপের বিশেষ সুবিধাসমূহের কথা উল্লেখ করে  বলেন, দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে, মক্কা শরীফে-বাইতুল্লাহ শরীফ,যমযম কূপ,আবু জাহেলের বাড়ী,রাসূল (সা:) এর জন্মস্থান,জান্নাতুল মোয়াল্লা খাদিজা (রা:) কবর,মসজিদে জ্বীনদারী,মসজিদের জ্বীন,মসজিদে ফাতাহ,রাসূলের মেরাজ গমনের স্থান,জিন্দা কবর স্থান (জাহেলিয়ার যুগ),জাবালে ছুর অর্থ, রাসূলুল্লাহ (সা:) লুকিয়ে ছিল যে স্থানে,জাবালে নূর, কোরআন নাজিল এর স্থান,জাবালে রাহমাত, আরাফার ময়দান,মসজিদে নামিরাহ, আরাফার ময়দান,মসজিদে মাসয়ারিল হারাম, মােজদালেফাহ, মসজিদে খায়েফ, মিনা,নাহরে জোবাইদা,ইসমাইল (আঃ) কে কুরবানি দেওয়ার স্থান,জামারাহ/পাথর মারার স্থান তায়েফ শহর,মসজিদে ইবনে আব্বাস (রা:)মসজিদে আদ্দাছ,আঙ্গুর বাগান,দুষ্টু বুড়ির বাড়ি, তায়েফ শহর।

মদিনা শরীফে-রওজা শরীফ,রিয়াজুল জান্নাহ,জান্নাতুল বাকি কবর স্থান,ওসমান (রা:) এর কবর,আসহাবে ছুপফাহ,মসজিদে আবু বকর (রা:),মসজিদে ওমর (রা:),মসজিদে আলী (রা:), মসজিদে ওসমান (রা:),মসজিদে বেলাল (রা:),মসজিদে গামামাহ,বদরের যুদ্ধের ময়দান,মসজিদ আ”রিশ,বিরে রুহা/৭০ জন নবী যে কূপের পানি পান করেছেন,বিরে সেফা/যে কূপের পানি রাসূল (সা:) থুথুতে মিষ্টি হয়েছিল,ছাহাবাদের হাতের লেখা কুরআন শরীফ,উহুদের যুদ্ধ ময়দান, খন্দকের যুদ্ধ ময়দান,খন্দকের ৭ মসজিদ, সালমান ফার্সির খেজুর বাগান, ওসমান (রা:) এর পানির কুয়া, মসজিদে কোবা, মসজিদে কেবলাতাইন সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান সমূহ।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোঃ আফসার আলী মোল্যা,আলহাজ্ব জিল্লুর রহমান ফরাজী, মনিরুজ্জামান সেলিম,সাংবাদিক মো:ইবাদৎ হোসেন সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

Tag
আরও খবর