আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের উদ্যােগে ভর্তি সহায়তা প্রদান

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম  এর পক্ষ  থেকে লক্ষ্মীপুর থেকে আগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের  মাঝে  ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পানি ও কলম বিতরণ করা হয়য়েছে।


এসময় তারা লক্ষ্মীপুর থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের  মাঝে শিক্ষা সহায়তা হিসেবে কলম ও  তাপ দাহ থেকে মুক্তি পেতে খাওয়ার পানি বিতরণ করে। এছাড়াও আগত শিক্ষার্থীদের মোবাইল ফোন,মানিব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষার সময়কালে  সঞ্চিত রেখে শিক্ষার্থীদের সহায়তায় করেছেন।

এতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের সভাপতি আসহাব রাফি,সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল মার্শা এবং  ৭ কলেজ সমূহের অত্র ফোরামের প্রতিনিধিগন এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

তাদের এই উদ্যোগ দেখে আগত অভিভাবকবৃন্দের ভিতর স্বস্তি দেখা দিয়েছে।তারা অত্র ছাত্র ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম যেন ছাত্রদের কল্যানে নিজেদের নিয়োজিত রাখতে পারে সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

জানতে চাইলে ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম বরাবরের মতোই একটি ছাত্র কল্যান মূলক ফোরাম। এটি ঢাকায় অবস্হিত লক্ষ্মীপুরের ছাত্রদের ভরসার একটি নাম। বিগত বছরগুলোতেও ছাত্রদের নানারকম সমস্যার সমাধান আমরা করে এসেছি। আবাসন,ভর্তি সহায়তা, শিক্ষাবৃত্তিসহ নানাবিধ কাজে আমরা শিক্ষার্থীদের পাশে আছি। ৭ কলেজ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভর্তি সহায়তায়ও আমরা সহযোগিতা করবো। তাদের আবাসন সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর।

আরও খবর