মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

৭শ’ উইকেটের দ্বারপ্রান্তে সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-05-2024 01:13:15 pm

বাংলাদেশি অন্যান্য বোলারদের চেয়ে অনেক এগিয়ে সাকিব।© সংগৃহীত ছবি

__________________

বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে আরও একটি মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। 

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৭শ’ উইকেট পূর্ণ করতে আর মাত্র দুই উইকেট প্রয়োজন সাকিবের। অনন্য এই মাইলফলকের সামনে দাঁড়িয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবেন সাকিব।


দশ মাস পর গতকাল প্রথম টি-টোয়েন্টি খেলতে নামেন সাকিব। ম্যাচে ব্যাট হাতে ১ রান করলেও, বল হাতে দারুন পারফরমেন্স করেন তিনি। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন সাকিব। এতে তিন ফরম্যাট মিলিয়ে উইকেট সংখ্যাটা ৬৯৮এ নিয়ে গেছেন তিনি। 

এখন পর্যন্ত ৬৭ টেস্টে ২৩৭, ২৪৭ ওয়ানডেতে ৩১৭ এবং ১১৮টি টি-টোয়েন্টিতে ১৪৪টি উইকেট শিকার করেছেন সাকিব। সব মিলিয়ে ৪৩২ ম্যাচে ২৮ দশমিক ১৫ গড় এবং ৩ দশমিক ৯০ ইকোনমি রেটে ৬৯৮ উইকেট আছে তার। এরমধ্যে ২৫বার পাঁচ উইকেট এবং দু’বার ১০ উইকেট শিকার করেছেন তিনি।

বাংলাদেশি অন্যান্য বোলারদের চেয়ে অনেক এগিয়ে সাকিব। মাশরাফি বিন মর্তুজা ৩৮৯ উইকেট নিয়ে দ্বিতীয় এবং মুস্তাফিজুর রহমান ৩০৫ উইকেট নিয়ে তৃতীয়স্থানে আছেন।

বিশ্বের সপ্তম স্পিনার হিসেবে ৭শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার সুযোগ সাকিবের সামনে। অবশ্য কেবলমাত্র বাঁ-হাতি স্পিনারদের পরিসংখ্যান বিবেচনা করলে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির পরই আছেন সাকিব। ৪৪২ ম্যাচে ভেট্টোরি ৭০৫ উইকেট নিয়েছেন। তাই অলৌকিক কিছু না ঘটলে নিশ্চিতভাবেই বলা যায়, খুব শীঘ্রই ভেট্টোরিকে টপকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বাঁ-হাতি স্পিনার বনে যাবেন সাকিব। 

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩০ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে