নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

অবসরের ঘোষণা জেমস অ্যান্ডারসনের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-05-2024 01:08:15 pm

ইংলিশ ক্রিকেটার জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই বিদায় নেবেন তিনি।


এক ইন্সটাগ্রাম বার্তায় তিনি বলেছেন, চলতি গ্রীষ্মে লর্ডসের প্রথম টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।


২০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলার কথাও উল্লেখ করেছেন তিনি। বলেছেন, শৈশব থেকেই তিনি ক্রিকেট খেলতে ভালোবাসতেন। অ্যান্ডারসনের মতে ক্রিকেটকে বিদায় জানানোর এখনই তার উপযুক্ত সময়।


নতুন দিনের চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতির কথা জানিয়ে এই ক্রিকেটার বলেছেন, এবার তিনি গলফে আরো বেশি সময় দিতে পারবেন।


২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন অ্যান্ডারসন। পরের বছরই লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ডানহাতি এই পেসারের। ক্রিকেটের মক্কা খ্যাত সেই লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। আগামী ১০ জুলাই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটি। সবশেষ ভারত সফর খুব একটা ভালো যায়নি অ্যান্ডারসনের। যদিও সেই সিরিজেই একমাত্র পেসার হিসেবে ৭০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাদা পোশাকে তার উপরে আছেন কেবল দুজন বোলার মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও শেন ওয়ার্ন (৭০৮)। ক্যারিয়ারের শেষ টেস্টে ওয়ার্নকে অ্যান্ডারসন টপকাতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে।


অ্যান্ডারসন ৭০০ উইকেট নিয়েছেন ১৮৭ টেস্ট খেলে। আর মাত্র একটি টেস্ট খেলার ঘোষণা দেওয়ায় অক্ষত থাকল শচীন টেন্ডুলকারের ২০০ টেস্ট খেলার রেকর্ড। টেস্টের মতো যদিও অতোটা সমৃদ্ধ নয় তার ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ার। ১৯৪ ওয়ানডেতে ২৬৯ ও ১৯ টি-টোয়েন্টি খেলে ১৮ উইকেট শিকার করেন তিনি

আরও খবর

6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৬ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৫ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে